শেয়ারFacebookWhatsApp

গারোদের পরিবার প্রথা ব্যাখ্যা কর।

উত্তর: গারোদের পরিবার প্রথা মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায় গারোদের মধ্যে সম্পত্তি এবং বংশ নাম মাতৃধারায় তথা মা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে। গারো পরিবারে মহিলারাই সর্বময় ক্ষমতার অধিকারী। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠ কন্যা বা নোকনা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

গারোদের পরিবার প্রথা ব্যাখ্যা কর।

উদ্দীপক

মাহাবুব সাহেব সিলেট অঞ্চলে বেড়াতে গিয়ে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যানুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি তাদের পরিবেশিত নৃত্য উপভোগ করেন এবং লক্ষ করেন এ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষরা ধুতি ও মেয়েরা নাগ পোশাক পরে আছে। হিন্দু বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধারণা পৃথিবী সৃষ্টির মূলে রয়েছে নৃত্য। আর নৃত্য শুদ্ধতা বয়ে আনে স্বর্গ সুখ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

চাকমা সমাজের পাড়া বা এলাকা আদাম নামে পরিচিত।

উত্তর

গারোদের পরিবার প্রথা মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায় গারোদের মধ্যে সম্পত্তি এবং বংশ নাম মাতৃধারায় তথা মা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে। গারো পরিবারে মহিলারাই সর্বময় ক্ষমতার অধিকারী। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠ কন্যা বা নোকনা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে।

উত্তর

উদ্দীপকে মণিপুরি নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।মণিপুরিরা বাংলাদেশের বৃহত্তর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রভৃতি অঞ্চলে বসবাস করে। মণিপুরিরা তাদের নৃত্যের জন্য পরিচিত ও প্রসিদ্ধ। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' সবচেয়ে বেশি আলোচিত ও প্রসিদ্ধ। মণিপুরি মেয়েদের পোশাক নাগ পোশাক নামে পরিচিত। মণিপুরিদের বৃহৎ একটি অংশ হিন্দুধর্মের বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী। উদ্দীপকে মাহবুব সিলেট অঞ্চলের একটি নৃগোষ্ঠীর পরিবেশিত নৃত্য উপভোগ করেন। তিনি লক্ষ করেন মেয়েরা নাগ পোশাক পরে এবং তারা হিন্দু বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত মণিপুরি নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। মণিপুরিরা মঙ্গোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারা দুটি গোত্রে বিভক্ত। যথা-বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মৈতৈ মণিপুরি। বিষ্ণুপ্রিয়ারা হচ্ছে ককেশীয় বংশোদ্ভূত ইন্দো-এরিয়ান ভাষাভাষী এবং মৈতৈরা মঙ্গোলীয় তিবেটো-বর্মণ শাখার ফিরাত শ্রেণির অন্তর্ভুক্ত। এসব গোত্রকে আবার বিভিন্ন উপগোত্রে বিভক্ত করা হয়েছে। অনেক গবেষক বাংলাদেশের একমাত্র ইসলাম' ধর্মাবলম্বী নৃগোষ্ঠী পাঙনদের মণিপুরি নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নৃত্য সম্পর্কিত ধারণা মণিপুরিদের সংস্কৃতিকে ব্যাপক প্রভাবিত করেছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। মণিপুরিরা তাদের নিজস্ব শিল্প-সংস্কৃতি নিয়ে অত্যন্ত গর্ববোধ করে। বিশেষ করে তাদের নৃত্য অধিক পরিচিত ও প্রসিদ্ধ। তাদের কাছে নৃত্য খুবই পবিত্র বিষয়। তাদের মতে, নৃত্য শূদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। তারা মনে করে, সকল বিষয়ের মধ্যে নৃত্যের নির্যাস রয়েছে। মণিপুরিদের বিশ্বাস যে, নৃত্য সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে এবং সাফল্য বয়ে আনে। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' খুব জনপ্রিয়। নৃত্যটি দেবতাদের মনোরঞ্জনের জন্য চৈত্র-বৈশাখ মাসে ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। রাসনৃত্য আরেকটি জনপ্রিয় নৃত্য, যা রাধা-কৃষ্ণের উদ্দেশ্যে নাচা হয়। অন্যান্য নৃত্যের মধ্যে খুবাকুশেই থাংচলবী, থাম্বা থৈবী ইত্যাদি উল্লেখযোগ্য। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, মণিপুরিরা নৃত্যকে পবিত্র মনে করে। তাদের সমাজ ও সংস্কৃতিতে নৃত্য খুবই প্রসিদ্ধ। অর্থাৎ মণিপুরিদের নৃত্য তাদের সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। তাদের সংস্কৃতিতে নৃত্য একটি অত্যাবশ্যকীয় উপাদান।
HSCSociology 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।