উদ্দীপকে উল্লিখিত চাকমা সম্প্রদায়ের পরিবার, বিবাহ ও ধর্মীয় জীবন বৈচিত্র্যময়।
চাকমাদের মধ্যে পিতৃতান্ত্রিক পরিবারব্যবস্থা লক্ষ করা যায়। চাকমা সম্প্রদায়ের মধ্যে সন্তান-সন্ততিরা পিতার পরিচয়েই পরিচিত হয়। পিতৃতান্ত্রিক পরিবার হওয়ায় চাকমা পরিবারের ক্ষমতা স্বামীর হাতে কিংবা বয়স্ক পুরুষের হাতে থাকে। তারা সাধারণত একক পরিবারেই বসবাস করে থাকে। চাকমাদের নিজ বংশের সাত পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক' নিষেধ। তাদের অন্তর্বিবাহ ও বহির্বিবাহ দুটোই প্রচলিত। তাদের মধ্যে মামাতো ভাইবোন, ফুফাতো ভাইবোন ও খালাতো ভাইবোনের মধ্যে বিয়ে হয়ে থাকে। তবে আপন চাচাতো ভাই-বোনের বিয়ে হওয়াতে সামাজিকভাবে বিধিনিষেধ রয়েছে
চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কেবল তাদেরই রয়েছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ, যা পালি ও তাদের নিজস্ব ভাষায় লেখা। চাকমারা বৌদ্ধধর্মের অনুসারী হলেও তাদের মধ্যে সনাতন ধর্মের বৈশিষ্ট্যও লক্ষ করা যায়। গাঙ-পূজা, থান-মানা ইত্যাদি পূজায় হিন্দু সংস্কৃতির প্রভাব লক্ষ করা যায়। তাদের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। তার সাথে আরও ১৭টি ধর্মগ্রন্থ রয়েছে। চাকমারা বিশ্বাস করে বিশ্ব সৃষ্টির মূলে বসুমতি, পরমেশ্বর ও পরমেশ্বরী এ তিন শক্তির অস্তিত্ব বিদ্যমান। এই ত্রিশক্তির সমন্বয়েই বিশ্বব্রহ্মান্ডের সৃষ্টি হয়েছে।