শেয়ারFacebookWhatsApp

জুমচাষ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি। 'জুম চাষ' বিশেষ শব্দে 'ঝুম চাষ' নামেও পরিচিত। জুম চাষ এক ধরনের স্থান্তরিত কৃষি পদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় জুম চাষ করা হয়। এ পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

জুমচাষ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত পার্বত্য চট্টগ্রামের প্রধান এথনিক সম্প্রদায়। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী। লৌকিক গল্পে এরা চম্পক নগরের বাসিন্দা। এদের প্রধান উৎসব নববর্ষের অনুষ্ঠান। রাজবন বিহারের কঠিন চীবর দানোৎসবও বৈশিষ্ট্যপূর্ণ।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

চাকমারা চৈত্রের শেষ দু'দিন ও বৈশাখের প্রথম দিন বিজু উৎসব পালন করে, যা বৈসাবি নামে পরিচিত।

উত্তর

জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি। 'জুম চাষ' বিশেষ শব্দে 'ঝুম চাষ' নামেও পরিচিত। জুম চাষ এক ধরনের স্থান্তরিত কৃষি পদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় জুম চাষ করা হয়। এ পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়।

উত্তর

উদ্দীপকে সম্প্রদায়টি হলো চাকমা নৃগোষ্ঠী। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলাজুড়েই চাকমাদের বসবাস। বলা হয়ে থাকে, এরা চম্পক নগরের বাসিন্দা। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এদের প্রধান উৎসব হলো নববর্ষের অনুষ্ঠান। রাজবন বিহারের কঠিন চীবর দান উৎসব তাদের একটি মাহাত্ম্যপূর্ণ উৎসব। উদ্দীপকেও অনুরূপ বৈশিষ্ট্য দেখা যায়। যা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ইঙ্গিত করে। চাকমাদের সমাজব্যবস্থায় সমাজের প্রধান হলেন চামকা রাজা। রাজাকে কেন্দ্র করেই চাকমা সমাজ আবর্তিত হচ্ছে। চাকমা সমাজে রাজার পরে মৌজা প্রধান হেডম্যান এবং তাদের নিচে রয়েছেন পাড়াপ্রধান বা কারবারিরা। তাদের সমাজে এরূপ প্রশাসনিক কাঠামো এখনও বিদ্যমান। তবে আধুনিক শিক্ষাব্যবস্থার কারণে এ ব্যবস্থা ক্রমশ হ্রাস পাচ্ছে। চাকমাদের সমাজে গ্রাম বা মৌজার চেয়ে বৃহৎ সংগঠন হলো চাকমা সার্কেল এবং প্রধান হলেন চাকমা রাজা। তিনি বংশানুক্রমে নিযুক্ত, হন। তিনি সমাজের বিদ্যমান সমস্যা স্থানীয় বিচার-সালিশের মাধ্যমে সমাধান করে থাকেন। কতকগুলো চাকমা আদাম নিয়ে গঠিত হয় গ্রাম বা মৌজা। এর প্রধানকে বলা হয় হেডম্যান। মাঠ পর্যায়ে খাজনা আদায় করার দায়িত্ব হেডম্যানের। আবার কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় পাড়া বা আদাম। আদামের প্রধানকে বলা হয় কারবারি। কারবারি আদামের শান্তি-শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি স্থানীয় বিচার সালিশে মৌজা প্রধানকে সাহায্য করে থাকেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চাকমা সম্প্রদায়ের পরিবার, বিবাহ ও ধর্মীয় জীবন বৈচিত্র্যময়। চাকমাদের মধ্যে পিতৃতান্ত্রিক পরিবারব্যবস্থা লক্ষ করা যায়। চাকমা সম্প্রদায়ের মধ্যে সন্তান-সন্ততিরা পিতার পরিচয়েই পরিচিত হয়। পিতৃতান্ত্রিক পরিবার হওয়ায় চাকমা পরিবারের ক্ষমতা স্বামীর হাতে কিংবা বয়স্ক পুরুষের হাতে থাকে। তারা সাধারণত একক পরিবারেই বসবাস করে থাকে। চাকমাদের নিজ বংশের সাত পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক' নিষেধ। তাদের অন্তর্বিবাহ ও বহির্বিবাহ দুটোই প্রচলিত। তাদের মধ্যে মামাতো ভাইবোন, ফুফাতো ভাইবোন ও খালাতো ভাইবোনের মধ্যে বিয়ে হয়ে থাকে। তবে আপন চাচাতো ভাই-বোনের বিয়ে হওয়াতে সামাজিকভাবে বিধিনিষেধ রয়েছে চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কেবল তাদেরই রয়েছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ, যা পালি ও তাদের নিজস্ব ভাষায় লেখা। চাকমারা বৌদ্ধধর্মের অনুসারী হলেও তাদের মধ্যে সনাতন ধর্মের বৈশিষ্ট্যও লক্ষ করা যায়। গাঙ-পূজা, থান-মানা ইত্যাদি পূজায় হিন্দু সংস্কৃতির প্রভাব লক্ষ করা যায়। তাদের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। তার সাথে আরও ১৭টি ধর্মগ্রন্থ রয়েছে। চাকমারা বিশ্বাস করে বিশ্ব সৃষ্টির মূলে বসুমতি, পরমেশ্বর ও পরমেশ্বরী এ তিন শক্তির অস্তিত্ব বিদ্যমান। এই ত্রিশক্তির সমন্বয়েই বিশ্বব্রহ্মান্ডের সৃষ্টি হয়েছে।
HSCSociology 2nd Paperইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।