উদ্দীপকে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :
বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল। সাঁওতালরা রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নাটোরে ইত্যাদি জেলায় বসবাস করে। দৈহিক বৈশিষ্ট্যে সাঁওতালদেরকে বিশুদ্ধ প্রাক-দ্রাবিড়ীয় গোষ্ঠীর প্রতিনিধি বলা হয়। তাদের দেহের উচ্চতা মাঝারি, মুখ গহবর বড়, গায়ের রঙ গাঢ় বাদামী, মাথার খুলি গোল, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু ও চোখ ছোট। একসময় সাঁওতালরা তীর-ধনুক দিয়ে শিকার করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তারা কৃষিজীবী। সাঁওতালদের ব্রিটিশ বিরোধী বিদ্রোহ বাংলার ইতিহাসে একটি আলোচিত রাজনৈতিক ঘটনা। ১৮৫৫ সালে বহিরাগতম মহাজন ও ব্যবসায়ীদের নির্যাতনের প্রতিবাদে এই বিদ্রোহ সংঘটিত হয়।
উদ্দীপকেও এমন একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে যারা বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাস করে। এদের গায়ের রং কালো এবং নাকের গড়ন নিগ্রোদের মতো খ্যাঁদা ও চ্যাপ্টা। প্রাচীনকালে এরা তীর ধনুক দিয়ে শিকার করত। বর্তমানে এরা দিনমজুর ও কৃষিজীবী। অর্থাৎ তাদের বর্তমান অর্থনীতি কৃষি নির্ভর। এছাড়াও তাদের সংঘটিত বিদ্রোহ বাংলার ইতিহাসের একটি আলোচিত রাজনৈতিক ঘটনা।
তাই বলা যায়, উদ্দীপকে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।