শেয়ারFacebookWhatsApp

এথনিক সম্প্রদায় বলতে কী বোঝ?

উত্তর: এথনিক সম্প্রদায় বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে একটি সাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীকে বোঝায়। নৃবিজ্ঞানী ইবি টেইলর সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বতন্ত্র গোষ্ঠীকেই ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন। এথনিক সম্প্রদায় নিজস্ব সংস্কৃতির অধিকারী। তারা আধুনিক পেশাসহ এক ধরনের নির্দিষ্ট জীবিকা পদ্ধতি অনুসরণ করে এবং তারা বাস করে একটি নির্দিষ্ট এলাকায়। সর্বোপরি, তাদের জীবন একই ধরনের সামাজিক আচার-আচরণ, প্রথা-বিশ্বাস, বিচারব্যবস্থা অনুসরণীয় রীতিনীতি ও মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

এথনিক সম্প্রদায় বলতে কী বোঝ?

উদ্দীপক

বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের ঐত্যিবাহী নৃত্যগীত 'ঝুমুর'। প্রাচীনকালে এরা তির ধনুক নিয়ে শিকার করত। বর্তমানে এরা দিনমজুর ও কৃষিজীবী হলেও বিংশ শতকের প্রথম ভাগে এদের দ্বারা সংগঠিত বিদ্রোহ বাংলার ইতিহাসে একটি আলোচিত রাজনৈতিক ঘটনা।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

চাকমারা চৈত্রের শেষ দু'দিন ও বৈশাখের প্রথম দিন বিজু উৎসব পালন করে, যা বৈসাবি নামে পরিচিত।

উত্তর

এথনিক সম্প্রদায় বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে একটি সাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীকে বোঝায়। নৃবিজ্ঞানী ইবি টেইলর সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বতন্ত্র গোষ্ঠীকেই ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন। এথনিক সম্প্রদায় নিজস্ব সংস্কৃতির অধিকারী। তারা আধুনিক পেশাসহ এক ধরনের নির্দিষ্ট জীবিকা পদ্ধতি অনুসরণ করে এবং তারা বাস করে একটি নির্দিষ্ট এলাকায়। সর্বোপরি, তাদের জীবন একই ধরনের সামাজিক আচার-আচরণ, প্রথা-বিশ্বাস, বিচারব্যবস্থা অনুসরণীয় রীতিনীতি ও মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়।

উত্তর

উদ্দীপকে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল। সাঁওতালরা রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নাটোরে ইত্যাদি জেলায় বসবাস করে। দৈহিক বৈশিষ্ট্যে সাঁওতালদেরকে বিশুদ্ধ প্রাক-দ্রাবিড়ীয় গোষ্ঠীর প্রতিনিধি বলা হয়। তাদের দেহের উচ্চতা মাঝারি, মুখ গহবর বড়, গায়ের রঙ গাঢ় বাদামী, মাথার খুলি গোল, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু ও চোখ ছোট। একসময় সাঁওতালরা তীর-ধনুক দিয়ে শিকার করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তারা কৃষিজীবী। সাঁওতালদের ব্রিটিশ বিরোধী বিদ্রোহ বাংলার ইতিহাসে একটি আলোচিত রাজনৈতিক ঘটনা। ১৮৫৫ সালে বহিরাগতম মহাজন ও ব্যবসায়ীদের নির্যাতনের প্রতিবাদে এই বিদ্রোহ সংঘটিত হয়। উদ্দীপকেও এমন একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে যারা বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাস করে। এদের গায়ের রং কালো এবং নাকের গড়ন নিগ্রোদের মতো খ্যাঁদা ও চ্যাপ্টা। প্রাচীনকালে এরা তীর ধনুক দিয়ে শিকার করত। বর্তমানে এরা দিনমজুর ও কৃষিজীবী। অর্থাৎ তাদের বর্তমান অর্থনীতি কৃষি নির্ভর। এছাড়াও তাদের সংঘটিত বিদ্রোহ বাংলার ইতিহাসের একটি আলোচিত রাজনৈতিক ঘটনা। তাই বলা যায়, উদ্দীপকে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নৃগোষ্ঠী তথা সাঁওতালদের আর্থ-সামাজিক জীবনধারা নিম্নে বিশ্লেষণ করা হলো : সাঁওতালদের সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক। পিতার সম্পত্তি পুত্ররা সমানভাবে পেলেও কন্যাদের সম্পত্তিতে কোন অধিকার থাকে না। পুত্রহীন ব্যক্তির সম্পত্তি সহোদর ভাইয়েরা পায়। সাঁওতালরা ১২ টি গোত্র বা টোটেমে বিভক্ত। এ গোত্রগুলোকে “পারিস” বলা হয়। তাদের মধ্যে সামাজিক নেতৃত্ব প্রচলিত এবং সমাজে চার স্তর বিশিষ্ট সামাজিক আদালত প্রচলিত। ঐতিহ্যগতভাবে সাঁওতালদের সমাজে অন্তর্গোত্র বিবাহ নিষিদ্ধ এবং নবদম্পতি স্বামীর পিতার বাড়িতে বসবাস করে। সাঁওতালরা একসময় শিকারের উপর নির্ভর করে জীবন যাপন করলেও বর্তমানে তাদের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। নারী পুরুষ উভ্যেই জন্য কাজ করে। কৃষির পাশাপাশি অনেকে তালপাতা বাঁশ ও বেতের কুটির শিল্পজাত পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করে। তাদের সমাজে বিভিন্ন সময়ে নানা ধরনের সামাজিক উৎসব পালিত হয়। ফসল ঘরে তোলার পর তারা দেবতাকে ধন্যবাদ জানার জন্য “সোহরাই” উৎসব পালন করে, যা তাদের সবচেয়ে বড় উৎসব। তাই বলা যায়, সাঁওতালদের আর্থ-সামাজিক জীবনধারা অনন্য বৈশিষ্ট্য সম্বলিত এবং বৈচিত্র্যপূর্ণ।
HSCSociology 2nd Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।