শেয়ারFacebookWhatsApp

কঠিন চীবর দান কী? বুঝিয়ে লেখ।

উত্তর: কঠিন চীবর দান হলো চাকমাদের একটি ধর্মীয় উৎসব। প্রতিবছর অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের প্রথম সপ্তাহে (কার্তিক মাসের পূর্ণিমায়) রাঙামাটি জেলার রাজবন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের পূর্ণিমাতে চাকমারা কঠিন চীবর দান করে। এ উৎসবের কার্যক্রম হলো তুলা থেকে সুতা তৈরি করে তাতে গেরুয়া রং করে কোমড়, তাঁতে কাপড় বুনে ধর্মীয় রীতি অনুসারে কাপড় টুকরা টুকরা করে সেলাই করার পর তা বৌদ্ধ ভিক্ষুদের দান করার রীতিকে কঠিন চীবর দান বলা হয়। এ কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

কঠিন চীবর দান কী? বুঝিয়ে লেখ।

উদ্দীপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মুমু ও শ্যামা ঘনিষ্ঠ বন্ধু। মুমু বাংলাদেশের বান্দরবান জেলায় বসবাসরত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, যারা সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের প্রধান ধর্মীয় উৎসব বিজু। অপরদিকে, শ্যামা বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে বসবাসরত যে নৃগোষ্ঠীর সদস্য, তাদের মাতৃপ্রধান পরিবার। এদের নিজস্ব ভাষা থাকলেও আলাদা কোনো বর্ণমালা নেই।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

বাংলাদেশে বৃহত্তম নৃগোষ্ঠী হলো চাকমা।

উত্তর

কঠিন চীবর দান হলো চাকমাদের একটি ধর্মীয় উৎসব। প্রতিবছর অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের প্রথম সপ্তাহে (কার্তিক মাসের পূর্ণিমায়) রাঙামাটি জেলার রাজবন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের পূর্ণিমাতে চাকমারা কঠিন চীবর দান করে। এ উৎসবের কার্যক্রম হলো তুলা থেকে সুতা তৈরি করে তাতে গেরুয়া রং করে কোমড়, তাঁতে কাপড় বুনে ধর্মীয় রীতি অনুসারে কাপড় টুকরা টুকরা করে সেলাই করার পর তা বৌদ্ধ ভিক্ষুদের দান করার রীতিকে কঠিন চীবর দান বলা হয়। এ কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মুমু চাকমা নৃগোষ্ঠীর অন্তর্গত। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জুড়েই চাকমারা বসবাস করে। নরগোষ্ঠীগতভাবে চাকমারা মঙ্গোলীয়। তাদের গায়ের রং ফর্সা, নাক চ্যাপ্টা এবং চোখ ছোট। তাদের নিজস্ব ভাষা রয়েছে, যা চাকমা বা চাঙমা ভাষা নামে পরিচিত। চাকমারা বৌদ্ধধর্মের অনুসারী। তাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। তারা চৈত্র মাসের শেষ দুই দিন এবং বৈশাখ মাসের প্রথম দিনটিসহ মোট তিনদিন বিজু উৎসব উদ্যাপন করে। উদ্দীপকে দেখা যায়, মুমু বাংলাদেশের বান্দরবান জেলায় বসবাসরত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। তাদের প্রধান ধর্মীয় উৎসব হলো বিজু। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত চাকমা নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মুমু চাকমা নৃগোষ্ঠীর সদস্য এবং তাদের মধ্যে নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয় প্রভাব অধিক লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শ্যামার তথা গারোদের নৃগোষ্ঠীগত স্বতন্ত্রতা রয়েছে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, গাজীপুর, জামালপুর প্রভৃতি জেলায় গারো নৃগোষ্ঠী বসবাস করে। তাদের পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক। গারোরা নিজেদের ভাষাকে আচিক কুসিক বা পাহাড়ি ভাষা বলে থাকে। তাদের নিজস্ব কোনো লিপি বা অক্ষর নেই। উদ্দীপকের শ্যামা যে নৃগোষ্ঠীর সদস্য তারা ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। তাদের পরিবারও মাতৃপ্রধান এবং তাদের নিজস্ব ভাষা থাকলেও আলাদা বর্ণমালা নেই। এ থেকে প্রতীয়মান হয়, শ্যামা গারো নৃগোষ্ঠীর সদস্য। গারোরা নৃগোষ্ঠীগতভাবে মঙ্গোলয়েড। গারো সম্প্রদায় দুটি শ্রেণিতে বিভক্ত। যথা- আচ্ছিক ও লামদানি। যারা পাহাড়ের পাদদেশ ও সমতল ভূমিতে বাস করে তাদেরকে লামদানি গারো এবং যারা পাহাড়ের গভীর অরণ্যে বাস করে তাদেরকে আচ্ছিক গারো বলা হয়। তাদের বাসস্থান হলো মাতৃনিবাস বাসস্থান। অর্থাৎ বিয়ের পর স্বামী তার স্ত্রীর বাড়িতে বসবাস করে। তাদের সমাজে খালাতো ভাইবোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ। তাদের সমাজে বিবাহ-বিচ্ছেদ হয় না বললেই চলে। খাদ্যাভ্যাসের ব্যাপারে তারা বেশ উদারপন্থি। তাদের প্রধান খাদ্য ভাত। পাশাপাশি জোয়ার, ভুট্টা, মহিষ, বন্য শূকর ইত্যাদিও খেয়ে থাকে। গারো সমাজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়ে থাকে। তাদের সবচেয়ে বড় উৎসব হলো ওয়ানগালা। তাদের নিজস্ব ভাষা থাকলেও, তাদের নিজস্ব কোনো লিপি নেই। তাদের ঐতিহ্যবাহী আদি ধর্মের নাম হলো সাংসারেক এবং প্রধান দেবতার নাম তাতারা রাবুগা। তারা মৃত্যুর পর মৃতদেহকে মেঝেতে রাখে এবং মৃতদেহের মাথার কাছে বিভিন্ন খাবার রেখে দেয়। তাদের বিশ্বাস আত্মা অমর এবং মৃত্যুর পর আত্মা চিকমাং নামক স্থানে চলে যায়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, গারোদের নৃগোষ্ঠীগত পরিচয়, ভাষা, সমাজজীবন অন্যান্য নৃগোষ্ঠী থেকে আলাদা প্রকৃতির। অর্থাৎ গারোদের নৃগোষ্ঠীগত স্বতন্ত্রতা রয়েছে।
HSCSociology 2nd Paperপটুয়াখালী সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।