শেয়ারFacebookWhatsApp

“সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি।” – বুঝিয়ে লেখ।

উত্তর: সাঁওতালরা এক সময় শিকার করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তাদের জীবন ধারণের প্রধান উপায় কৃষিকাজ। সাঁওতাল নারী-পুরুষ সবাই কর্মঠ এবং মাঠে-ময়দানে তারা বেশ পরিশ্রম করে। তাদের মধ্যে শতকরা ৯০ ভাগ ভূমিহীন। এ কারণে তাদের অধিকাংশ কৃষি শ্রমিক হিসেবে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে। হাল কর্ষণের কাজ পুরুষরা করলেও বীজ বোনা ও ফসল তোলার কাজ মেয়েরা করে। সাঁওতালদের চাষ পদ্ধতি আদিম ধরনের। জীবিকার প্রধান উপায় কৃষি হওয়ায় সাঁওতালদের বিভিন্ন ধর্মীয় উৎসবও যেমন- সোহরাই, মাঘ সিম, এরবাং সিম ইত্যাদি কৃষিভিত্তিক।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

“সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি।” – বুঝিয়ে লেখ।

উদ্দীপক

গ্রীষ্মের ছুটিতে কল্পনা চাকমা তার বান্ধবী সোমা আপাংদের ময়মনসিংহের বাড়িতে বেড়াতে গিয়ে অবাক হয়ে দেখল যে, পরিবারের সবকিছুই সোমা আপাং এর মায়ের ইচ্ছায় হচ্ছে। আপাংদের সমাজে বিয়েতে পণ বা যৌতুক দেয়া হয় না।

নোয়াখালী সরকারি কলেজ · 2025

উত্তর

রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী।

উত্তর

সাঁওতালরা এক সময় শিকার করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তাদের জীবন ধারণের প্রধান উপায় কৃষিকাজ। সাঁওতাল নারী-পুরুষ সবাই কর্মঠ এবং মাঠে-ময়দানে তারা বেশ পরিশ্রম করে। তাদের মধ্যে শতকরা ৯০ ভাগ ভূমিহীন। এ কারণে তাদের অধিকাংশ কৃষি শ্রমিক হিসেবে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে। হাল কর্ষণের কাজ পুরুষরা করলেও বীজ বোনা ও ফসল তোলার কাজ মেয়েরা করে। সাঁওতালদের চাষ পদ্ধতি আদিম ধরনের। জীবিকার প্রধান উপায় কৃষি হওয়ায় সাঁওতালদের বিভিন্ন ধর্মীয় উৎসবও যেমন- সোহরাই, মাঘ সিম, এরবাং সিম ইত্যাদি কৃষিভিত্তিক।

উত্তর

উদ্দীপকের সোমা আপাং গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল জেলা এবং বৃহত্তর সিলেট অঞ্চলের কোনো কোনো অংশে বাস করে। গারো সমাজ প্রধানত মাতৃসূত্রীয়। এ ব্যবস্থায় বংশ নাম ও সম্পত্তি মাতৃধারায় মাতা থেকে মেয়েতে বর্তায়। গারো পরিবারে মা সব সম্পত্তির মালিক। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা 'নোকনা' সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। রীতি অনুযায়ী নোকনার বোনেরা তাদের মায়ের কাছ থেকে সম্পত্তি পায় না। যারা সম্পত্তি পায় না তাদের বলা হয় 'এগেট'। গারো সমাজে মনোগামী বা যুগল বিবাহ বেশি প্রচলিত। বহু স্ত্রী বিবাহও দেখা যায়। গারো বিয়েতে কন্যাকে কোনো পণ দিতে হয় না। অর্থাৎ- এ বিয়েতে কোনো যৌতুক বা লেনদেন নেই। উদ্দীপকে দেখা যায়, সোমা আপাং ময়মনসিংহে বাস করে। তার মায়ের ইচ্ছায় পরিবারে সবকিছু পরিচালিত হয় এবং তাদের বিয়েতে যৌতুকের প্রচলন নেই। সোমা আপাং-এর পরিবারের এ দিকগুলো এবং গারো সমাজের তুলনামূলক আলোচনায় সহজেই অনুমেয় যে, সোমা আপাং গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।

উত্তর

কল্পনা চাকমা চাকমা নৃগোষ্ঠীর এবং সোমা আপাং গারো নৃগোষ্ঠীর সদস্য। স্বাভাবিকভাবেই এ দুই নৃগোষ্ঠীর সমাজকাঠামো ভিন্ন ধরনের এ কারণে প্রশ্নোক্ত বক্তব্যের সাথে আমি সহমত পোষণ করি। সুপ্রাচীন কাল থেকেই চাকমা সমাজের প্রধান হলেন চাকমা রাজা। চাকমা সমাজের যেকোনো বিষয়ে তার মতামতই চূড়ান্ত বলে গণ্য। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। অর্থাৎ- পরিবারের সব বিষয়ে পিতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য। চাকমারা সাধারণত জুম চাষের ওপর নির্ভরশীল। তবে বর্তমানে তারা হালচাষ পদ্ধতি শিখেছে। দুই পাহাড়ের সমতল অংশে তারা ধান চাষ করে থাকে। চাকমা সমাজে প্রাপ্ত বয়স্কদের মধ্যে একক বিবাহ প্রথা বিদ্যমান। বহু বিবাহ যদিও অনুমোদিত তবে তা দিন দিন কমে আসছে। চাকমা বিয়েতে যৌতুক দেওয়া-নেওয়ার প্রচলন রয়েছে। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তাদের ধর্মীয় উৎসবে সনাতন ধর্মের প্রভাবও লক্ষ করা যায় অন্যদিকে গারো 'ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজব্যবস্থা মাতৃসূত্রীয়। এ সমাজ ব্যবস্থায় সম্পত্তির উত্তরাধিকার মাতৃসূত্রে মেয়েতে বর্তায়। গারোরা সাধারণত কৃষির ওপর নির্ভরশীল। গারো সমাজ ব্যবস্থায় যুগল বিবাহ রীতি বেশি লক্ষ করা যায়। তবে বহু স্ত্রী বিবাহও পরিলক্ষিত হয়। গারো বিয়েতে কোনো যৌতুকের প্রচলন নেই। বাংলাদেশে বসবাসরত গারোদের ৯০% ধর্মান্তরিত খ্রিষ্টান। বাকিরা ঐতিহ্যবাহী 'সাংসারেক' ধর্মের অনুসারী। উপরের তুলনামূলক আলোচনায় সহজেই বোঝা যায়, চাকমা ও গারো সমাজব্যবস্থার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। অর্থাৎ- এই দুই নৃগোষ্ঠীর সমাজকাঠামো ভিন্ন ধরনের। তাই প্রশ্নোক্ত বক্তব্যকে আমি সমর্থন করি।
HSCSociology 2nd Paperনোয়াখালী সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।