উদ্দীপকে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষমতা কাঠামোর কথা বলা হয়েছে।
চাকমা সমাজে কতকগুলো চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। আদামের প্রধানকে বলা হয় কারবারি। আবার কতকগুলো চাকমা আদাম নিয়ে গঠিত হয় গ্রাম বা মৌজা। এর প্রধানকে বলা হয় হেডম্যান। আর চাকমা সমাজের কয়েকশ মৌজা বা গ্রাম মিলে চাকমা সার্কেল গঠিত। এর প্রধান হচ্ছেন চাকমা রাজা। উদ্দীপকেও পর্যায়ক্রমে কারবারি, হেডম্যান ও রাজা উল্লেখ করা হয়েছে। যা চাকমা নৃগোষ্ঠীর ক্ষমতা কাঠামোর সাথে সাদৃশ্যপূর্ণ।
চাকমা সামাজিক ব্যবস্থায় সমাজের প্রধান হলেন চাকমা রাজা। রাজা বংশ পরম্পরায় নিযুক্ত হন। চাকমা রীতি অনুযায়ী রাজা সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করেন। রাজা চাকমা সমাজের সম্মানের প্রতীক। তিনি সমগ্র চাকমা জনগোষ্ঠীর শ্রদ্ধা ও সম্মানের পাত্র। রাজাকে কেন্দ্র করেই চাকমা সমাজ যুগ যুগ ধরে আবর্তিত হচ্ছে। সুতরাং বলা যায়, চাকমা সমাজের ক্ষমতা কাঠামো একটি নির্দিষ্ট ধারায় আবর্তিত হয় এবং রাজা এই ক্ষমতা কাঠামোর প্রধান হিসেবে স্বীকৃত।