উদ্দীপকে উল্লিখিত সামাজিক পরিবর্তনগুলো আমাদের সমাজ ব্যবস্থাকে সমৃদ্ধ করছে— তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনগুলো অর্থাৎ শিক্ষা, কৃষি, পেশার বৈচিত্র্যতা ও নারীর উপার্জনমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া আমাদের সমাজব্যবস্থাকে সমৃদ্ধ করছে। যৌক্তিক কারণেই আমি এ বক্তব্যের পক্ষে। বর্তমানে আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে তথ্য প্রযুক্তির প্রভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন স্তরের শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করেছে। এসব সিলেবাস অনুসরণ করে সফলভাবে ছাত্রজীবন শেষ করার পর শিক্ষার্থীরা দেশ ও জনগণের কল্যাণে আগের তুলনায় অনেক বেশি ভূমিকা রাখতে পারছে, যা একইসাথে আমাদের সমাজব্যবস্থাকেও সমৃদ্ধ করছে। তথ্য প্রযুক্তির প্রভাবে বাংলাদেশের কৃষিতেও ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বর্তমানে রেডিও ও টেলিভিশনে কৃষি সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এছাড়া কৃষকরা উন্নত বীজ, সার, কীটনাশক ব্যবহার করছে। বর্তমানে ট্রাক্টর, বীজ বপনের মেশিন প্রভৃতির সাহায্যে কৃষকরা সময় ও অর্থ সাশ্রয় করছে। উৎপাদনের পাশাপাশি বিপণনেও তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়ায় কৃষকরা আগের তুলনায় আর্থিকভাবে বেশি লাভবান হচ্ছে। বাংলাদেশের মানুষের একসময় প্রধান পেশা কৃষি হলেও বর্তমানে এ ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষ করা যায়। মানুষ এখন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় কাজ করছে। সমাজে পেশার ক্ষেত্রে বৈচিত্র্য বাড়ায় সামাজিক গতিশীলতাও অনেকগুণ বেড়ে গেছে। আর সামাজিক গতিশীলতা বৃদ্ধি সবসময়ই সমাজকাঠামোর ওপর ইতিবাচক প্রভাব ফেলে। সমাজে বসবাসকারী প্রায় অর্ধেক জনসমষ্টি হচ্ছে নারী। তথ্য প্রযুক্তি ও আধুনিক ধ্যান-ধারণার প্রসারের ফলে বাংলাদেশের নারীরা বর্তমানে কেবল গৃহস্থালী কাজে সীমাবদ্ধ নয়। তারা পুরুষের সাথে সমানতালে বিভিন্ন উপার্জনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। নারীদের জীবনের এ পরিবর্তন নিঃসন্দেহে সমাজব্যবস্থাকে সমৃদ্ধ করছে। উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে যে পরিবর্তনগুলো উল্লেখ করা হয়েছে তার সবগুলোই ইতিবাচক হওয়ায় স্বাভাবিকভাবেই তা আমাদের সমাজব্যবস্থাকে সমৃদ্ধ করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সামাজিক পরিবর্তনগুলো আমাদের সমাজ ব্যবস্থাকে সমৃদ্…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর