তুমি কি মনে কর, বিভিন্ন সুযোগ-সুবিধার জন্যেই মানুষ গ্রাম থেকে শহরমুখী হয়? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি, কেবল বিভিন্ন সুযোগ-সুবিধা লাভের জন্যই মানুষ গ্রাম থেকে শহরমুখী হয় না। বাধ্য হয়েও অনেক সময় মানুষ শহরমুখী হয়। গ্রামীণ মানুষের শহরমুখী হওয়ার অন্যতম কারণ প্রাকৃতিক দুর্যোগ। বন্যা, নদী ভাঙন, ভূমিকম্প, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ যখন নিঃস্ব হয়ে পড়ে তখন জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে শহরে পাড়ি জমায়। যেমনটি উদ্দীপকের রতন মিয়ার ক্ষেত্রে লক্ষণীয়। তিনি শুধু সুযোগ-সুবিধা লাভের জন্য গ্রাম থেকে ঢাকা আসেননি, বরং প্রাকৃতিক দুর্যোগের কারণে নিঃস্ব হয়ে পড়ায় বাধ্য হয়েই তাকে শহরে আসতে হয়েছে। অনেক সময় দেখা যায়, গ্রামীণ পরিবেশ অনিরাপদ হয়ে পড়ায় ব্যক্তি শহরমুখী হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, রাজনৈতিক বা গোষ্ঠীগত দ্বন্দ্ব-সংঘাতের কারণে ব্যক্তি যদি গ্রামীণ পরিবেশ অনিরাপদ মনে করে তাহলে সে নিরাপত্তার জন্য শহরে চলে যেতে পারে। এছাড়া আমাদের দেশের গ্রামীণ শিক্ষার্থীদের উন্নত ও উচ্চশিক্ষা লাভের জন্যও শহরে যাওয়ার প্রবণতা রয়েছে। কারণ আমাদের দেশে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহরকেন্দ্রিক। ফলে শিক্ষার্থীরা অনেকটা বাধ্য হয়ে উচ্চ ও উন্নত শিক্ষা গ্রহণ করার জন্য শহরে পাড়ি জমায়। উপরের আলোচনা শেষে বলা যায়, গ্রামীণ মানুষ শুধু সুযোগ-সুবিধার জন্যই শহরে আসে না, বরং অনেক সময় বাধ্য হয়েও নগরে আসে, যা উল্লিখিত আলোচনায় প্রমাণিত।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, বিভিন্ন সুযোগ-সুবিধার জন্যেই মানুষ গ্রাম থেকে শহরমু…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর