রফিকের বসবাসকৃত সমাজের পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: রফিকের বসবাসকৃত সমাজ অর্থাৎ, গ্রামীণ সমাজের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে বহুবিধ কারণ বিদ্যমান। প্রথমত, যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়নের ফলে গ্রামীন সমাজ জীবনে এসেছে আধুনিকতার ছোয়া। গ্রামের মানুষ এখন সহজে একস্থান হতে অন্যত্র যেতে পারছে যা শ্রমের গতিশীলতা বৃদ্ধি করেছে। ফলাফলস্বরূপ, গ্রামের মানুষ ভূমির ওপর নির্ভর না করে অন্য পেশার সাথে সম্পৃক্ত হচ্ছে। দ্বিতীয়ত, শিক্ষার হার বৃদ্ধির ফলে মানুষ আত্মসচেতন হয়ে উঠছে। বিশেষ করে গ্রামীণ শিক্ষিত জনগোষ্ঠী সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ অকৃষিজ পেশায় বেশি আগ্রহী হয়ে উঠেছে। তৃতীয়ত, দেশে পূর্বের তুলনায় বর্তমানে কর্মসংস্থানের বহুবিধ খাত সৃষ্টি হওয়ায় গ্রামীন মানুষ চাষাবাদের তুলনায় অন্যান্য পেশার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। উপর্যুক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায় যে, গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কারণ হিসেবে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও শিক্ষার প্রসারকে দায়ী করা যায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
রফিকের বসবাসকৃত সমাজের পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থার কারণ বিশ্লেষ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর