উদ্দীপকের বর্ণিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন সমস্যাকে চিহ্নিত করে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের বর্ণিত বিষয়টি পাঠ্য বইয়ের জঙ্গিবাদ সমস্যাকে চিহ্নিত করে। নিম্নে তা বর্ণনা করা হলো : রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধ্বংসাত্মক বা মারাত্মক কর্মকাণ্ড করার ধারণা যারা একমত পোষণ করে তাদের জঙ্গি বলা হয়। আর এই জঙ্গিদের সংগঠিত মারাত্মক কর্মকান্ডের তৎপরতা গুলোকেই জঙ্গিবাদ বলা হয়। জঙ্গিরা একটি নির্দিষ্ট আদর্শকে সামনে রেখে সঙ্ঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে তারা। এই কর্মকান্ড সম্পূর্ণ উগ্রপন্থায় পরিচালনা করে। যারা কোন না কোন প্রভাবে জঙ্গিবাদী কর্মকান্ডের সাথে জড়িত হয় তারা হত্যা, খুন, মানুষের নিরাপত্তা হরণ, জাতীয় সম্পদ ধ্বংস, বোমা হামলা প্রবৃতি কর্মকান্ড করে থাকে। অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ বা সংঘর্ষের মাধ্যমে জঙ্গিরা নিহত হয়। উদ্দীপকেও দেখা যায়, মেধাবী কলেজ ছাত্র রবির আচরণে হঠাৎ করে পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। সে একটি বিশেষ মতবাদে প্রভাবিত হয়ে একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ ছয় মাস পরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত রবির লাশ শনাক্ত হয়। অর্থাৎ রবির মধ্যে জঙ্গিবাদের চিত্র ফুটে উঠছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন সমস্যাকে চিহ্নিত কর…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর