সামাজিক স্তরবিন্যাসে কাশেম সাহেবের অবস্থান নির্ণয় করো ।
উত্তর: গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে কাশেম সাহেব ধনী কৃষক হিসেবে বিবেচিত হবেন। ভূমির মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজব্যবস্থার সামাজিক স্তরবিন্যাসে চার ধরনের শ্রেণি দেখা যায়। যথা- ১. ধনী কৃষক, ২. প্রান্তিক কৃষক, বর্গাচাষী এবং ৪. ভূমিহীন কৃষক। গ্রামীণ সমাজে যেসব ব্যক্তি অনেক ভূ- সম্পত্তির মালিক এবং ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে তাদেরকে ধনী কৃষক বলে। এদের অনেকেই আবার অন্যদের ভাগে জমি চাষ করতে দেয় এবং মহাজনী কারবার অর্থাৎ ঋণ প্রদান বা বন্ধকী কারবারের সাথে জড়িত থাকে। গ্রামীণ সমাজে এ ধরনের ব্যক্তি প্রভাবশালী হিসেবে গণ্য হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই, কাশেম সাহেব অনেক ভূসম্পত্তির মালিক। তিনি অনেক জমি বর্গা দেন এবং জমির আয় দিয়েই ছেলেমেয়েদের লেখাপড়া করান। গ্রামের যেকোনো বিচার-সালিশে সবাই তার সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। অর্থাৎ তিনি তার গ্রামে বেশ প্রভাবশালী। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে এটা সুস্পষ্ট যে, গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে কাশেম সাহেব ধনী কৃষক শ্রেণিতে অবস্থান করছেন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সামাজিক স্তরবিন্যাসে কাশেম সাহেবের অবস্থান নির্ণয় করো ।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর