উদ্দীপকে শফিক সাহেবের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের ধনী কৃষক কাশেম সাহেবের ছোট ভাই শফিক সাহেবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ ক্ষমতা কাঠামোয় জ্ঞাতিসম্পর্কের ভূমিকা একটি প্রভাবশালী উপাদান। বিভিন্ন ধরনের (রক্ত সম্পর্কিত, বৈবাহিক, প্রথাগত ইত্যাদি) জ্ঞাতি গোষ্ঠীর সমর্থন নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জ্ঞাতিসম্পর্কের কারো সাথে ব্যক্তিগত বিরোধ থাকলেও সাধারণত লোকে নির্বাচনের সময় সেসব ভুলে জ্ঞাতিকে সমর্থন দিয়ে থাকে। কারণ নিজেদের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হলে তারা যেমন উন্নয়নের দিক থেকে উপকৃত হয়, তেমনি ক্ষমতার দিক থেকেও এক ধরনের বিশেষ সুবিধা ভোগ করে। বিশেষ করে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক সময় তারা নিজেদের স্বার্থ উদ্ধারে সচেষ্ট হয়। আবার নির্বাচনের প্রার্থীরাও ধরে নেন যে জ্ঞাতি-গোষ্ঠী তাকেই সমর্থন দেবে এবং তাদের ভোটগুলো নির্বাচনে বিজয়ী হতে তাকে সাহায্য করবে। এজন্যই দেখা যায়, বেশি আত্মীয়-স্বজন থাকলে ক্ষমতার অঙ্গনে প্রবেশ সহজ হয়। উদ্দীপকে দেখা যায়, শফিক সাহেবের নির্বাচনি প্রচারণায় তার ভাই কাশেম সাহেবের বর্গাদাররা (প্রথাগত জ্ঞাতি) অংশগ্রহণ করে, যা রাজনৈতিক ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের কার্যকর ভূমিকাকেই নির্দেশ করে। উপরের আলোচনা শেষে এ কথা সন্দেহাতীতভাবে বলা যায় যে, শফিক সাহেবের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্ক কার্যকর ভূমিকা রেখেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শফিক সাহেবের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর