শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ক্ষমতা কাঠামোতে হোসেন চৌধুরীর অবস্থান কী? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের ক্ষমতা কাঠামোতে গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে হোসেন চৌধুরীর অবস্থান ধনী কৃষকের পর্যায়ভুক্ত। গ্রামীণ সমাজব্যবস্থায় যারা অনেক ভূ-সম্পত্তির মালিক এবং ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে তাদেরকে ধনী কৃষক বলে। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয় এবং মহাজনী কারবার অর্থাৎ ঋণ প্রদান বা বন্ধকী কারবারের সাথে জড়িত থাকে । গ্রামে ধনী কৃষকেরা প্রভাবশালী হয়ে থাকেন । উদ্দীপকে উজিরপুর গ্রামের হোসেন চৌধুরী প্রচুর ভূ-সম্পত্তির মালিক। এ কারণে তিনি বেশ প্রভাবশালীও বটে। এলাকার বিচার সালিশে তার যথেষ্ট নিয়ন্ত্রণ। হোসেন চৌধুরীর এ অবস্থান গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসের ক্ষমতা কাঠামো অনুযায়ী ধনী কৃষককেই নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকের ক্ষমতা কাঠামোতে হোসেন চৌধুরীর অবস্থান ধনী কৃষকের অন্তর্ভুক্ত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ক্ষমতা কাঠামোতে হোসেন চৌধুরীর অবস্থান কী? ব্যাখ্যা করো।

উদ্দীপক

উজিরপুর গ্রামের হোসেন চৌধুরী প্রচুর ভূ-সম্পত্তি আর বংশ মর্যাদার কারণে খুবই প্রভাবশালী। এলাকার বিচার-সালিশে তার যথেষ্ট নিয়ন্ত্রণ সাম্প্রতিক সময়ে অনেক বিরোধ মীমাংসায় তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার দ্বারস্থ হতে হয়।

Combined · 2019

উত্তর

যে ব্যবস্থা বা প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রামীণ অথবা শহুরে সমাজে ক্ষমতার বিকাশ ও প্রয়োগ ঘটে তাকে ক্ষমতা কাঠামো বলে।

উত্তর

গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতা তুলনামূলকভাবে কম, কেননা এখানে সুনির্দিষ্ট সামাজিক পরিস্থিতি নিয়ে চলতে হয় । সামাজিক গতিশীলতা নির্ভর করে পেশার পরিবর্তন ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর। কৃষি নির্ভর গ্রামীণ সমাজে একই পেশার ওপর সবাই নির্ভরশীল বলে সামাজিক গতিশীলতার হার তুলনামূলক কম। এছাড়া গ্রামীণ সমাজে প্রযুক্তিগত উন্নয়নের ছোঁয়া কম পড়ে বলে সামাজিক গতিশীলতা অনেকাংশে কম থাকে ।

উত্তর

উদ্দীপকের ক্ষমতা কাঠামোতে গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে হোসেন চৌধুরীর অবস্থান ধনী কৃষকের পর্যায়ভুক্ত। গ্রামীণ সমাজব্যবস্থায় যারা অনেক ভূ-সম্পত্তির মালিক এবং ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে তাদেরকে ধনী কৃষক বলে। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয় এবং মহাজনী কারবার অর্থাৎ ঋণ প্রদান বা বন্ধকী কারবারের সাথে জড়িত থাকে । গ্রামে ধনী কৃষকেরা প্রভাবশালী হয়ে থাকেন । উদ্দীপকে উজিরপুর গ্রামের হোসেন চৌধুরী প্রচুর ভূ-সম্পত্তির মালিক। এ কারণে তিনি বেশ প্রভাবশালীও বটে। এলাকার বিচার সালিশে তার যথেষ্ট নিয়ন্ত্রণ। হোসেন চৌধুরীর এ অবস্থান গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসের ক্ষমতা কাঠামো অনুযায়ী ধনী কৃষককেই নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকের ক্ষমতা কাঠামোতে হোসেন চৌধুরীর অবস্থান ধনী কৃষকের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ গ্রামের বিচার-সালিশে উচ্চ বংশীয় চৌধুরী পরিবারের গুরুত্ব কমে যাওয়া গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতা নির্দেশ করে । বংশ মর্যাদা গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম সনাতন উপাদান। এক সময় গ্রামীণ ক্ষমতা কাঠামোয় উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত কমিটি প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক নেতৃত্ব সক্রিয় ছিল। তবে বর্তমান সময়ে এ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এখন নেতৃত্বের ভার প্রধানত রাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে গিয়েছে। বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যোগসূত্র বর্তমানে গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম নিয়ামক। গ্রামীণ বিচার-সালিশেও এখন রাজনৈতিক নেতাদেরই প্রাধান্য লক্ষ করা যায় । উদ্দীপকের নসু চৌধুরীর পরিবার তাদের বংশ মর্যাদার কারণে তিন প্রজন্ম ধরে শোভনপুর গ্রামের বিচার-সালিশের দায়িত্ব পালন করছে। অথচ কিছুদিন আগে নসু চৌধুরীর নিজের ভূমি বিরোধ মীমাংসার জন্য এলাকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতার শরণাপন্ন হতে হয়েছে। এ পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনকেই নির্দেশ করছে। বস্তুত আধুনিকতার প্রসার, রাজনীতির গুরুত্ব বৃদ্ধি ইত্যাদি কারণে গ্রামীণ ক্ষমতা কাঠামোর সনাতন উপাদানগুলোর ভূমিকায় যথেষ্ট পরিবর্তন এসেছে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের নসু চৌধুরীর বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতাকেই নির্দেশ করেছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে ক্ষমতা কাঠামোতে হোসেন চৌধুরীর অবস্থান কী? ব্যাখ্যা করো। | Prosthuti