উদ্দীপকের পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতাকেই ইঙ্গিত করে— যুক্তিসহ ব্যাখ্যা দাও
উত্তর: উদ্দীপকের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ গ্রামের বিচার-সালিশে উচ্চ বংশীয় চৌধুরী পরিবারের গুরুত্ব কমে যাওয়া গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতা নির্দেশ করে । বংশ মর্যাদা গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম সনাতন উপাদান। এক সময় গ্রামীণ ক্ষমতা কাঠামোয় উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত কমিটি প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক নেতৃত্ব সক্রিয় ছিল। তবে বর্তমান সময়ে এ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এখন নেতৃত্বের ভার প্রধানত রাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে গিয়েছে। বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যোগসূত্র বর্তমানে গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম নিয়ামক। গ্রামীণ বিচার-সালিশেও এখন রাজনৈতিক নেতাদেরই প্রাধান্য লক্ষ করা যায় । উদ্দীপকের নসু চৌধুরীর পরিবার তাদের বংশ মর্যাদার কারণে তিন প্রজন্ম ধরে শোভনপুর গ্রামের বিচার-সালিশের দায়িত্ব পালন করছে। অথচ কিছুদিন আগে নসু চৌধুরীর নিজের ভূমি বিরোধ মীমাংসার জন্য এলাকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতার শরণাপন্ন হতে হয়েছে। এ পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনকেই নির্দেশ করছে। বস্তুত আধুনিকতার প্রসার, রাজনীতির গুরুত্ব বৃদ্ধি ইত্যাদি কারণে গ্রামীণ ক্ষমতা কাঠামোর সনাতন উপাদানগুলোর ভূমিকায় যথেষ্ট পরিবর্তন এসেছে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের নসু চৌধুরীর বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতাকেই নির্দেশ করেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতাকেই ইঙ্গিত …
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর