শিক্ষা সামাজিক স্তরবিন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান।. সাধারণত সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ, সম্পদ, বংশ, শিক্ষা, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। তবে স্তরবিন্যাসে শিক্ষার ভূমিকা অধিক। কেননা, জীবিকা নির্বাহের তাগিদে মর্যাদাপূর্ণ পেশায় অধিষ্ঠিত হতে সকলকে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হয়। শিক্ষার তারতম্যের কারণেই নানা ধরনের পেশাদার তথা চাকরিজীবী মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ঘটে। বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রে ডিগ্রিধারীরা বেশি মর্যাদাবান। এরপরই বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রিধারীদের অবস্থান।