পিয়াল কোন সমাজে বসবাস করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পিয়াল গ্রামীণ সমাজ-এ বসবাস করে। গ্রামীণ সমাজ বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যারা একটি সাধারণ ঐতিহ্য, প্রথা, জীবনপ্রণালী বা একটি সাধারণ সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে একই সাথে বসবাস করে। গ্রামীণ সমাজ মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। এই সমাজে জীবনযাত্রা ধীরগতির, মানুষের সম্পর্ক অকৃত্রিম এবং যৌথ পরিবার ব্যবস্থা প্রচলিত ছিল। মূলত কৃষিকাজের খাতিরেই গ্রামীণ সমাজে যৌথ পরিবার দেখা যেত। এছাড়া গ্রামীণ জনগণ অত্যন্ত ধর্মভীরু ছিল ফলে তাদের প্রাত্যহিক জীবনে ধর্মের ভূমিকা অনেক বেশি। উদ্দীপকের পিয়াল এমন একটি সমাজে বসবাস করে যাদের পেশা কৃষিভিত্তিক। এরা সাধারণত সহজ-সরলভাবে যৌথ পরিবারে বসবাস করে এবং এরা ধর্মভীরু। এই বৈশিষ্ট্যগুলো গ্রামীণ সমাজের সাথে পুরোপুরি মিলে যায়। সুতরাং বলা যায়, পিয়াল গ্রামীণ সমাজের প্রতিনিধিত্ব করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
পিয়াল কোন সমাজে বসবাস করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর