উদ্দীপক: ২-এ বর্ণিত সমাজ তথা শহুরে সমাজের পেশার বৈচিত্র্য লক্ষণীয়।
শহুরে সমাজ বলতে এমন একটি সীমিত এলাকার জনগোষ্ঠীকে বোঝায় যারা মোটামুটি স্থায়িভাবে বসবাস করে কৃষিকাজ ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। শহরে একক পরিবারের সংখ্যাই বেশি এবং কৃত্রিম জাঁকজমকপূর্ণ জীবনধারণ করে।
উদ্দীপক: ২-এর ছকেও এসব বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে। যা শহর সমাজকে নির্দেশ করে।
শহর মানেই বিচিত্র পেশার আধিক্য। শহরে বিভিন্ন প্রকার অফিস-আদালত। শিল্পকারখানা গড়ে ওঠে। আর এগুলো পরিচালনার জন্য প্রয়োজন হয় ভিন্ন ভিন্ন দক্ষতা ও পেশার মানুষ। যেমন- বিচারক, আইনজীবী, ইঞ্জিনিয়ার, শ্রমিক ইত্যাদি। শহরে বিদ্যমান অন্যান্য পেশাগুলোর মধ্যে রয়েছে ডাক্তার নার্স, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গাড়ি চালক, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি। শহুরে সমাজের সদস্যদের বিবিধ চাহিদা পূরণের জন্যই এসব বৈচিত্র্যপূর্ণ পেশার উপস্থিতি লক্ষ করা যায়।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, শহর সমাজে বৈচিত্র্যময় অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান থাকায় এখানে নানা ধরনের পেশার উদ্ভব ঘটে।