শেয়ারFacebookWhatsApp

পুল ফ্যাক্টর ও কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার কীভাবে পরস্পর সম্পর্কিত? ব্যাখ্যা কর।

উত্তর: পুল ফ্যাক্টর ও কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পুল ফ্যাক্টরে সাধারণত উন্নত সুযোগ-সুবিধা, উন্নত জীবনযাপন প্রক্রিয়া, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতি বিষয়গুলো ব্যক্তিকে আকৃষ্ট করে থাকে। ফলে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহারও ব্যক্তিকে অল্প সময়ে অধিক ফলনের প্রতি আকৃষ্ট করে। কৃষিতে অধিক সুবিধা পাওয়ার আশায় ব্যক্তি উন্নত প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয় এবং এটিও এক ধরনের পুল ফ্যাক্টর। তাই বলা যায়, এরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

পুল ফ্যাক্টর ও কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার কীভাবে পরস্পর সম্পর্…

নোয়াখালী সরকারি কলেজ · 2025

উত্তর

পুল ফ্যাক্টর বলতে বোঝায় অর্থনৈতিক, বিলাসবহুল বা কোনো কিছুতে আকর্ষণজনিত কারণে স্থানান্তর, গমন করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় আকর্ষণে গমন করা।

উত্তর

পুল ফ্যাক্টর ও কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পুল ফ্যাক্টরে সাধারণত উন্নত সুযোগ-সুবিধা, উন্নত জীবনযাপন প্রক্রিয়া, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতি বিষয়গুলো ব্যক্তিকে আকৃষ্ট করে থাকে। ফলে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহারও ব্যক্তিকে অল্প সময়ে অধিক ফলনের প্রতি আকৃষ্ট করে। কৃষিতে অধিক সুবিধা পাওয়ার আশায় ব্যক্তি উন্নত প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয় এবং এটিও এক ধরনের পুল ফ্যাক্টর। তাই বলা যায়, এরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ছক-১ গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের ভূমি মালিকানা উপাদানটিকে নির্দেশ করে। বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের প্রধান সম্পদ হলো ভূমি। যেকোনো গ্রামে সামাজিক স্তরবিন্যাসের ভূমি অত্যন্ত ভূমিকা পালন করে। কেননা কৃষিভিত্তিক গ্রাম সমাজে ভূমিই প্রধান আর্থিক সম্পদ হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে উল্লিখিত ছক-১ এ যে ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে তা ভূমির ভিত্তিইে নির্ণীত হয়। ভূমি মালিকানার ভিত্তিতেই উক্ত শ্রেণিবিভাজন করা হয়ে থাকে। বাংলাদেশের গ্রাম সমাজে ভূমির মালিক হলো উচ্চশ্রেণির অন্তর্গত এবং ক্ষমতার তারাই গ্রামের সর্বোচ্চ ভূমির মালিক এবং ধনী কৃষকের অন্তর্ভুক্ত। তাদের মধ্যে আবার অনেকে বর্গাদারও, যারা ভাগ চাষিকে দিয়ে জমি চাষ করিয়ে থাকেন। জমি থেকে তাদের আয় তাদের জন্য যথেষ্ট। তারা আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল হয়। প্রান্তিক কৃষকদের ভূমির পরিমাণ ততটা বেশি নয়। তাদের ভূমি থেকে প্রাপ্ত আয় দিয়ে তাদের ভরণপোষণ কোনোমতে চলে, উদ্বৃত্ত প্রায় থাকে না বললেই চলে। তারা নিজেদের জমিতে পরিশ্রম করে। প্রান্তিক ভূমির মালিকানা সাধারণত বর্গাদার হয় না। বাংলাদেশের গ্রামসমাজে বর্গাদার চাষি বা কৃষকরা মধ্য শ্রেণির পর্যায়ভুক্ত। তারা ভূ-মালিকদের ভূমি বর্গচাষি হিসেবে কাজ করে। তাদের মধ্যে খুব অল্পসংখ্যক মানুষই স্বল্প পরিমাণ ভূমির মালিক হয়। তরা অন্যের ভূমি চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। এ তিনটি শ্রেণি ছাড়াও আরেকটি শ্রেণি রয়েছে যাদের ভূমিহীন চাষি বা কৃষক বলা হয়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ছক-১ এ গ্রামীণ সমাজের স্তরবিন্যাসে ভূমি মালিকানা উপাদানটিকেই নির্দেশ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ছক-২ এর আলোকে বাংলাদেশের নগর সমাজের ক্ষমতার ভিত্তিতে স্তরবিন্যাসকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের শহর সমাজের স্তরবিন্যাসের গ্রামের স্তরবিন্যাসের চেয়ে । অনেক আলাদা। শহরে বসবাসকারী সম্প্রদায়ের উদার দৃষ্টিভঙ্গিই বাংলাদেশের শহরে সমাজের স্তরবিন্যাসের প্রকৃতিকে গড়ে তুলেছে। বাংলাদেশের শহরের সামাজিক স্তরবিন্যাস সম্পত্তির মালিকানা বা আয়, ক্ষমতা, শিক্ষা ইত্যাদির ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। উদ্দীপকের ছক-২ এ ক্ষমতার ভিত্তিতে নগর সমাজের স্তরবিন্যাসকে দেখানো হয়েছে। নগর, সমাজের স্তরবিন্যাসে ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড। বাংলাদেশের শহর সমাজে ক্ষমতা তিনটি ক্ষেত্রে বণ্টিত হতে দেখা যায়। এগুলো হলো- ১. শাসক এলিট, ২. অশাসক এলিট ও ৩. চাপসৃষ্টিকারী গোষ্ঠী। শাসক এলিট তারাই যারা শাসনক্ষমতায় আসীন থাকে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষতার সাথে রাজনৈতিক ক্ষমতা ব্যবহারে শাসক এলিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন- প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য। প্রশাসক এলিট বলতে বোঝায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে যারা সরকারের সমালোচনা করে এবং আগামীতে ক্ষমতায় আসার অপেক্ষায় থাকে। যেমন- যেকোনো দেশের বিরোধী দল। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এরা দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করে নিজস্ব মতামত ব্যক্ত করে থাকে। এ শ্রেণির জনগোষ্ঠী নেতৃত্বের গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, ছক-২ এ শ্রেণিবিভাজন তুলে ধরা হয়েছে তা বাংলাদেশের নগর সমাজের ক্ষমতার ভিত্তিতে স্তরবিন্যাসকেই নির্দেশ করছে।
HSCSociology 2nd Paperনোয়াখালী সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।