উদ্দীপকে গ্রামীণ ক্ষমতা কাঠামো, পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, যা বর্তমান সময়ে একটি তাৎপর্যপূর্ণ বিষয়।
ভূমি মালিকানা এবং বংশ মর্যাদা গ্রামীণ ক্ষমতা কাঠামোর দুটি সনাতন পদ্ধতি। একসময় গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত কমিটি, ভূমি মালিক প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক নেতৃত্ব সক্রিয় ছিল। তবে বর্তমান সময়ে এক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এখন নেতৃত্বের ভার প্রধান রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা গ্রামীণ সমাজে ক্ষমতার সর্বোচ্চ শিখরে অবস্থান করেন। অনেক সময় দরিদ্র ভূমিহীন, কৃষক পরিবারের সন্তানদেরও চেয়ারম্যান কিংবা মেম্বার হতে দেখা যায়। যেমনটি উদ্দীপকেও লক্ষণীয়। এছাড়া গ্রামীণ ক্ষমতার নেতৃত্বে এখন শিক্ষিত জনগণের প্রাধান্য অধিক মাত্রায় লক্ষ করা যাচ্ছে।
মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনও গ্রামীণ ক্ষমতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। কৃষি পেশা থেকে বের হয়ে গ্রামের মানুষ এখন বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং চাকরি করে নিজেদের অর্থনৈতিক অবস্থান উন্নত করেছে। ফলে তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। যা গ্রামীণ ক্ষমতা কাঠামোতে পরিবর্তন সাধন করেছে।
সুতরাং আলোচনা থেকে বলা যায়, গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তন বর্তমান সময়ের একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এর ফলে পূর্বের সনাতন নেতৃত্বের স্থলে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়ে আসছে ইতিবাচক পরিবর্তন।