শেয়ারFacebookWhatsApp

বর্গাচাষি কারা?

উত্তর: যেসব কৃষক সামান্য জমির মালিক এবং তার সাথে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে তারাই বর্গাচাষি।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বর্গাচাষি কারা?

উদ্দীপক

লিমন যে এলাকায় বসবাস করে সেটি পরিবর্তশীল, বিকাশমুখী এবং গতিময় জীবনযাত্রার মূর্ত প্রতীক। এখানে পাশাপাশি বসবাসরত মানুষের মধ্যে তেমন পরিচয় নেই, নেই কোনো অন্তরঙ্গতা। সমাজবিজ্ঞানী ওয়েবার এরূপ এলাকাকে কতগুলো বৈশিষ্ট্য দিয়ে ব্যাখ্যা করেছেন।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

যেসব কৃষক সামান্য জমির মালিক এবং তার সাথে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে তারাই বর্গাচাষি।

উত্তর

শহর সমাজে মিথস্ক্রিয়ার ধরন তুলনামূলক কম। বাংলাদেশের শহুরে সমাজ সাধারণত বৃহৎ এবং অধিক জনসংখ্যাবিশিষ্ট। ফলে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ কম। শহরের মানুষেরা অত্যন্ত যান্ত্রিক ও কৃত্রিম প্রকৃতির হওয়ায় পারস্পরিক আলাপ তেমন হয় না। ফলে তাদের মধ্যে এক ধরনের সামাজিক দূরত্ব লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে শহুরে সমাজের পরিচয় ফুটে উঠেছে। শহর বলতে এমন একটি এলাকাকে বোঝায় যেখানে উল্লেখযোগ্য জনগোষ্ঠী মোটামুটি স্থায়ীভাবে বসবাস করে এবং কৃষিকাজ ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। শহরের মানুষ গোত্র মুক্ত, জীবনযাপন এবং যোগ্যতার প্রেক্ষিতে সামাজিক পদমর্যাদা অর্জন করে। শহর সসাজ খুব বেশি পরিবর্তনশীল, বিকাশমুখী। এছাড়া শহুরে সমাজের মানুষের মধ্যে তেমন সখ্যতা নেই বললেই চলে। উদ্দীপকে দেখা যায়, লিমন যে এলাকায় বাস করে সেটি পরিবর্তনশীল বিকাশমুখী এবং গতিময় জীবনের মূর্ত প্রতীক। এখানে পাশাপাশি বসবাসরত মানুষের মধ্যে তেমন পরিচয় নেই, নেই কোন অন্তরঙ্গতা। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত শহুরে সমাজের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকটিতে শহুরে সমাজের পরিচয় ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের সমাজটির বিপরীত আরেকটি সমাজ তথা গ্রামীণ সমাজের আন্তঃসম্পর্কের গভীরতার বৈশিষ্ট্য অত্যন্ত জোরালো। বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। বাংলাদেশের গ্রামীণ সমাজ বিশেষ কতকগুলো বৈশিষ্ট্যমণ্ডিত। গ্রামীণ সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কৃষিনির্ভর অর্থনীতি। কৃষিকে কেন্দ্র করেই গ্রামীণ সমাজের অর্থনৈতিক কর্মকান্ড সম্পাদিত হয়। কৃষিভিত্তিক জীবনব্যবস্থার কারণে বাংলাদেশের গ্রামীণ সমাজে বসবাসরত পরিবারের সকল সদস্য মিলেমিশে কৃষিকাজে অংশ নেয়। তাই কাজের খাতিরে গ্রামীণ সমাজে এখনও যৌথ পরিবার বেশি দেখা যায়। বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক মর্যাদা আরোপিত। বংশগতভাবে সামাজিক মর্যাদা নির্ধারিত হওয়ায় এখানে সামাজিক মর্যাদা সাধারণত স্থায়ী হয়। যোগ্যতা না থাকলেও শুধু পারিবারিক প্রভাবেই অনেক সময় সামাজিক মর্যাদা নির্ধারিত হয়। বাংলাদেশের গ্রামীণ সমাজে লোকাচার ও লোকরীতি অত্যন্ত শক্তিশালী সামাজিক নিয়ন্ত্রক। তারা ধর্মীয় অনুশাসন, সামাজিক প্রথা, রীতিনীতি ও আদর্শ দ্বারা নিজেদের পরিচালনা করে। এছাড়া গ্রামীণ সমাজে বসবাসরত মানুষদের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া অত্যন্ত জোরালো। পরিবারের পাশাপাশি গোটা সমাজের মধ্যেই আন্তঃসম্পর্ক বিদ্যমান। গ্রামীণ সমাজে বসবাসরত মানুষদের মধ্যে সহানুভূতি ও সহযোগিতা এক অকৃত্রিম বন্ধন। সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গ্রামীণ সমাজের আন্তঃসম্পর্কের গভীরতা অত্যন্ত প্রবল এবং জোরালো।
HSCSociology 2nd Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।