শেয়ারFacebookWhatsApp

প্রান্তিক কৃষক কারা?

উত্তর: যেসব কৃষক নিজ জমিতে চাষাবাস করে কোনোরকমে নিজেদের ভরণপোষণ করে তারাই প্রান্তিক কৃষক ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

প্রান্তিক কৃষক কারা?

উদ্দীপক

বিশিষ্ট শিল্পপতি ফরহাদ সাহেব রাজধানীর গুলশানে থাকেন। তার বাল্যবন্ধু লতিফ চৌধুরী থাকেন গ্রামে। সেখানে লতিফ চৌধুরীর দুইশত বিঘা ধানের জমি রয়েছে। পাশাপাশি তিনি তার এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ঢাকা কলেজ · 2024

উত্তর

যেসব কৃষক নিজ জমিতে চাষাবাস করে কোনোরকমে নিজেদের ভরণপোষণ করে তারাই প্রান্তিক কৃষক ।

উত্তর

সামাজিক সমস্যা হলো সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতা । সামাজিক সমস্যা হলো এমন একটি নেতিবাচক ঘটনা যা সমাজে বসবাসকারী মানুষের সাধারণ জীবনযাপনকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এর কারণে সমাজে এক ধরনের অনাকাঙ্খিত অবস্থার সৃষ্টি হয়। এটি সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে।

উত্তর

উদ্দীপকের জনাব ফরহাদ সাহেব বাংলাদেশের শহুরে সমাজের প্রতিনিধিত্ব করেন । শহুরে সমাজ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তে কৃত্রিম পরিবেশে গড়ে ওঠে। শহুরে সমাজজীবন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদপুষ্ট হওয়ায় এখানকার জীবন-জীবিকা অত্যন্ত গতিশীল ও অগ্রসরমান। শহুরে সমাজে মাত্রাতিরিক্ত জনসংখ্যা বসবাস করায় জনসংখ্যার ঘনত্ব বেশি। ফলে বাসগৃহজনিত সংকট অতি প্রকট। শহুরে সমাজে মধ্য ও নিম্ন আয়ের জনগণ বেশি এবং এদের বৃহৎ একটা অংশ বস্তিতে বসবাস করে। বৈচিত্র্যময় অকৃষিজ পেশা ও জীবনজীবিকা শহুরে সমাজের অন্যতম বৈশিষ্ট্য । শহরাঞ্চলের মানুষ জীবিকা নির্বাহের জন্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানাতে কাজ করে । উদ্দীপকের বিশিষ্ট শিল্পপতি ফরহাদ সাহেব রাজধানীর গুলশানে থাকেন। ফরহাদ সাহেবের যাপিত জীবন উপরে আলোচিত 'শহুরে সমাজের জীবন ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপকের লতিফ চৌধুরীর সামাজিক অবস্থান গ্রামীণ সামাজিক স্তরায়নের ভূমি, রাজনৈতিক অবস্থান উপাদানকে নির্দেশ করছে । গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি হলো ভূমি মালিকানা ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজের চারটি শ্রেণি দেখা যায়। এসব শ্রেণি হলো— ১. ধনী কৃষক, ২. প্রান্তিক কৃষক, ৩. বর্গাচাষী, ৪. ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিক । গ্রাম সমাজে যারা বেশি জমির মালিক তাদেরকে ধনী কৃষক বলা হয়। ধনী কৃষক শ্রেণি ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয়। যেমনটি উদ্দীপকের লতিফ চৌধুরীর ক্ষেত্রেও দেখা যায় ৷ এছাড়া গ্রামীণ রাজনৈতিক কাঠামোতে শক্তিশালী অবস্থান সামাজিক স্তরবিন্যাসের অন্যতম প্রভাবশালী উপাদান। আবহমান কাল ধরে গ্রামীণ ক্ষমতা কাঠামোয় উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত কমিটি প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক নেতৃত্ব সক্রিয় ছিল। তবে বর্তমান সময়ে এ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এখন নেতৃত্বের ভার প্রধানত রাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে গিয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যোগসূত্র বর্তমানে গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের অন্যতম নিয়ামক । বিশেষ করে স্থানীয় সরকারের সদস্যরা গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে উচ্চ অবস্থানে অবস্থান করেন। যেমনটি উদ্দীপকের লতিফ চৌধুরীর ক্ষেত্রে লক্ষণীয়। পরিশেষে বলা যায়, গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে বিভিন্ন উপাদানের প্রভাব থাকলেও ভূমি এবং রাজনৈতিক ক্ষমতা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা পালন করে ।
HSCSociology 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।