শেয়ারFacebookWhatsApp

কৃষি মজুর কারা?

উত্তর: যারা ধনী ও প্রান্তিক কৃষকদের জমিতে মজুরির বিনিময়ে কাজ করে তারা কৃষি মজুর বা কৃষি শ্রমিক।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

কৃষি মজুর কারা?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

যারা ধনী ও প্রান্তিক কৃষকদের জমিতে মজুরির বিনিময়ে কাজ করে তারা কৃষি মজুর বা কৃষি শ্রমিক।

উত্তর

শহুরে সমাজের বস্তুগত সাংস্কৃতিক উপাদান আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত । বস্তুগত সংস্কৃতি বলতে সংস্কৃতির সেই উপাদানকে বোঝায় যা দৃশ্যমান । আর শহুরে সমাজের বস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে দেখা যায়; রাস্তাঘাট সুবিন্যস্ত ও ঢালাইকৃত; ঘরবাড়ি, বিপণি বিতান, অফিস প্রভৃতি বহুতল ভবনে অবস্থিত। শহরের উৎপাদন ব্যবস্থা প্রধানত যান্ত্রিক বা অকৃষিজ মাধ্যমের ওপর নির্ভরশীল। যেমন— বিভিন্ন কারখানায় প্রয়োজনীয়, দ্রব্যাদি উৎপাদন হয়। পাশাপাশি শহরের মানুষের পোশাক-পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসে বিশ্বায়নের প্রভাব পরিলক্ষিত হয় ।

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} শহুরে সমাজকে নির্দেশ করে। শহুরে সমাজে ক্ষমতা কাঠামো বৈচিত্র্যময়। শহুরে সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো বহুমুখী পেশা। এখানে একক পরিবারই বেশি দেখা যায়। এ শহুরে সমাজ অর্জিত, আরোপিত নয় । উদ্দীপকের 'AA^{\prime}-তেও এসব বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, যা মূলত শহুরে সমাজকেই নির্দেশ করে । শহুরে সমাজে ক্ষমতা কাঠামোর অন্যতম ভিত্তি হলো পেশা। বিভিন্ন কলকারখানার মালিক, শিল্পপতি, ডাক্তার, আমদানিকারক প্রভৃতি ব্যক্তি সমাজের উচ্চ স্তরে অবস্থান করেন। পক্ষান্তরে, দিনমজুর, শ্রমিক সমাজের নিম্নস্তরের অন্তর্গত। শহুরে সমাজের ক্ষমতা কাঠামোর মধ্যে অন্যতম একটি প্রত্যয় হলো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। এছাড়া বৃহৎ রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহুরে সমাজে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। পাশাপাশি উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় তারা ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। এছাড়া শহুরে সমাজের ক্ষমতা কাঠামোতে নারী নেতৃত্ব বিদ্যমান। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের ব্যাপক অন্তর্ভুক্তির বিষয়টি লক্ষ করা যায়। সর্বোপরি, শহুরে সমাজের ক্ষমতা কাঠামোয় মূলত উচ্চবিত্ত শ্রেণির লোকেরাই অধিক ক্ষমতাবান । সুতরাং বলা যায়, শহুরে সমাজে ক্ষমতা কাঠামো বৈচিত্র্যময় । উচ্চ শ্রেণির লোকেরাই ক্ষমতা কাঠামোর মূল নির্ধারক হিসেবে বিবেচিত হয়।

উত্তর

উদ্দীপকের 'BB^{\prime} গ্রামীণ সমাজকে নির্দেশ করে। গ্রামীণ সমাজ হলো ক্ষুদ্রায়তনের ও কম বসতিপূর্ণ এলাকা যেখানে কৃষকরা কেন্দ্রস্থলে বাস করে, চারপাশে থাকে তাদের চাষাবাদের ভূমি। অর্থাৎ এ - সমাজ বলতে কৃষি কাজ ও কৃষক সমাজ নিয়ে গঠিত জনপদকে বোঝায় । কৃষিকাজের জন্য অধিক শ্রমিকের প্রয়োজন হয় বলে আবহমানকাল ধরে গ্রামীণ সমাজে যৌথ পরিবারের প্রাধান্য দেখা যায়। এখানে অধিকাংশ ক্ষেত্রে বংশানুক্রমে সামাজিক মর্যাদা আরোপিত হয়। ফলে গ্রামের সামাজিক গতিশীলতা তুলনামূলক কম হয়। এসকল বৈশিষ্ট্যের সাথে তুলনা করলে বোঝা যায়, উদ্দীপকের 'BB^{\prime} গ্রামীণ সমাজকে নির্দেশ করে। গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে ভূমি মালিকানা, শিক্ষা, ক্ষমতা ও কর্তৃত্ব, বংশ মর্যাদা প্রভৃতি উপাদান মূল ভিত্তি হিসেবে কাজ করে। ভূমি মালিকানার ভিত্তিতে সমাজে চারটি শ্রেণি দেখা যায়। যথা- ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাচাষী ও ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিক । আবার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সেখানে কতকগুলো শ্রেণি বিদ্যমান। যেমন- সাক্ষরজ্ঞানসম্পন্ন, প্রাথমিক শিক্ষাপ্রাপ্ত, মাধ্যমিক শিক্ষাপ্রাপ্ত, উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত প্রভৃতি। অন্যদিকে ক্ষমতা ও কর্তৃত্বের ভিত্তিতে স্তরায়ন হলো- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, মাতব্বর, নেতৃস্থানীয় ব্যক্তি, সচেতন ব্যক্তি প্রমুখ। উল্লিখিত উপাদানগুলোর পাশাপাশি কোনো কোনো গ্রামীণ সমাজে নির্দিষ্ট বংশ যেমন- সৈয়দ, শেখ, তালুকদার প্রমুখ বংশের প্রেক্ষিতেও স্তরায়ন দেখা যায় । পরিশেষে বলা যায়, গ্রামীণ সমাজে বিভিন্ন উপাদানের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাসে করা হয়।
HSCSociology 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।