শেয়ারFacebookWhatsApp

বেকারত্ব কী?

উত্তর: একজন মানুষ যখন তার যোগ্যতা অনুযায়ী কাজ পায় না তখন তাকে বেকারত্ব বলে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বেকারত্ব কী?

উদ্দীপক

মি. 'ক' জন্ম থেকেই ঢাকায় থাকেন। পড়াশোনার জন্য গ্রাম থেকে আসা মি. খ-এর সাথে মি. ক-এর বন্ধুত্ব হয়। কোনো এক ছুটিতে তারা গ্রামে বেড়াতে আসেন। মি. 'খ'-এর বাবার জমিজমা দেখে মি. 'ক' অবাক হয়ে যায়। কিছুদিন পর মি. 'ক' শুনতে পারে যে, মি. 'খ'-এর বাবা ইউ.পি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

একজন মানুষ যখন তার যোগ্যতা অনুযায়ী কাজ পায় না তখন তাকে বেকারত্ব বলে।

উত্তর

চাপসৃষ্টিকারী দল বলতে একটি সংগঠিত জনসমষ্টিকে বোঝায় যারা সাধারণত দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পর্যবেক্ষক। তারা বিশেষ সময়ে বা ক্ষেত্রে নিজেদের গণতান্ত্রিক তথা মৌলিক অধিকার বলে বিভিন্ন বিষয়ের ওপর মন্তব্য প্রকাশ করে, বিবৃতি প্রদান করে বা সাক্ষাৎকার দিয়ে থাকে। আমাদের নগর সমাজকাঠামোর ক্ষমতা বিন্যাসের ক্ষেত্রে ও নেতৃত্বের গতি প্রকৃতি-নির্ধারণে চাপসৃষ্টিকারী দলসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে মি. 'খ' এর বাবার সামাজিক অবস্থা, গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসকে প্রতিফলিত করে। গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের মূলভিত্তি হলো ভূমি মালিকানা। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে চারটি শ্রেণি দেখা যায়। যথা-১. ভূমি মালিক বা ধনী কৃষক, ২. প্রান্তিক কৃষক, ৩. বর্গাদার চাষি বা কৃষক, ৪. ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিক। এক্ষেত্রে গ্রামীণ সমাজে যারা বেশি জমির মালিক তারা ধনী কৃষক বা ভূমি মালিক। ধনী কৃষক বা ভূমি মালিক ভূমির উপর নির্ভর করে যথেষ্ট স্বচ্ছল জীবনযাপন করতে পারে। এদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি থাকে। সমাজে বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে। গ্রামীণ সমাজে দেখা যায়, যারা ভূমির মালিক তারাই মোড়ল, মাতব্বর বা নেতৃস্থানীয় অবস্থানে থাকে। সাধারণত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার নির্বাচনে ভূমি মালিকরাই বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচিত হয়ে থাকে। যেমনটি উদ্দীপকের 'খ'-এর বাবার ক্ষেত্রেও দেখা যায়। উদ্দীপকে পড়াশোনার জন্য মি. 'খ' ঢাকায় আসলে মি. 'ক'-এর সাথে বন্ধুত্ব হয়। কোনো এক ছুটিতে তারা গ্রামে বেড়াতে আসলে মি. 'খ' -এর বাবার জমিজমা দেখে মি. 'ক' অবাক হয়ে যায়। এর কিছুদিন পর মি. 'ক' শুনতে পায় মি. 'খ'-এর বাবা ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। মি. 'খ'-এর বাবার সামাজিক অবস্থা, গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসেরই প্রতিফলন। যা উপরের আলোচনায় স্পষ্টতই বর্ণনা করা হয়েছে।

উত্তর

উদ্দীপকটি গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের একটি খন্ডিত চিত্র-এ বক্তব্যটি যথার্থ। বাংলাদেশের গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ভূমি, মর্যাদা, ক্ষমতা ইত্যাদি উল্লেখযোগ্য। ভূমিভিত্তিক স্তরবিন্যাসের ক্ষেত্রে চারটি স্তরবিন্যাস লক্ষ করা যায়। যার সর্বোচ্চ স্থানে রয়েছে ভূমি মালিক বা ধনী কৃষক। ক্ষমতার দিক থেকেও এরাই সবার ওপরে অবস্থান করে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে প্রান্তিক কৃষক। যারা নিজ জমিতে চাষাবাদ করে। এভাবে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে রয়েছে বর্গাদার চাষি বা কৃষক এবং ভূমিহীন চাষি বা কৃষক। এরা ক্ষমতার দিক থেকে উপরের দুই শ্রেণির নিচে অবস্থান করে। আবার মর্যাদার ভিত্তিতে গ্রামীণ সমাজে দুটি শ্রেণি পরিলক্ষিত হয়। যথা- আরোপিত এবং অর্জিত মর্যাদা। জাতিভেদ প্রথার প্রভাবে আমাদের দেশে এখন হিন্দু সমাজে আরোপিত মর্যাদা এখনও সক্রিয় তবে বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার যুগে আরোপিত মর্যাদা অনেকাংশেই কমে এসে অর্জিত মর্যাদা স্থান করে নিয়েছে। ক্ষমতাভিত্তিক স্তর বিন্যাসের ক্ষেত্রে গ্রাম সমাজে দুটি দিক পরিলক্ষিত হয়। যথা- ভূমি মালিক এবং রাজনৈতিক দল। এ দুই শ্রেণির অন্তর্গত হন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সংসদ সদস্য, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যগণ, মোড়ল প্রমুখ। তবে গ্রাম সমাজে ক্ষমতার ভিত্তিতে যে স্তরবিন্যাস লক্ষ করা যায় তার মধ্যে উচ্চ স্থানে রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার। এরপর রয়েছে গ্রামীণ মোড়ল ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। উদ্দীপকে দেখা যায়, মি. 'খ'-এর বাবার অনেক জমিজমা রয়েছে। একপর্যায়ে তিনি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। স্তরবিন্যাসের এরূপ আলোচনা এককভাবে গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের ক্ষমতাভিত্তিক সামাজিক স্তরবিন্যাসকে নির্দেশ করেছে। কেননা এখানে ভূমিভিত্তিক স্তরবিন্যাস এবং মর্যাদাভিত্তিক স্তরবিন্যাস উপেক্ষিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটি গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের খন্ডিত চিত্র মাত্র।
HSCSociology 2nd Paperরংপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।