কৃষিতে প্রযুক্তি ব্যবহারের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। তাই তথ্যপ্রযুক্তি এদেশের কৃষকদের উন্নত পদ্ধতিতে চাষাবাদের জন্য বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে তাদেরকে প্রযুক্তি ব্যবহারে উৎসাহী করে তুলছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দেশের কৃষকরা মোবাইল ফোন, টেলিভিশন, রেডিওর মাধ্যমে কৃষি বিষয়ে নানা ধরনের তথ্য জানতে পারছে এবং এ তথ্য জানার মাধ্যমে তারা কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। যেমন- পূর্বে কৃষিক্ষেত্রে শুধু হালচাষ লক্ষ করা যেত, কিন্তু বর্তমানে প্রযুক্তির প্রভাবে হালচাষ নেই বললেই চলে। তাছাড়াও পূর্বে যেমন ধান মাড়াইয়ের জন্য কোনো যন্ত্রপাতি ছিল না। কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির ছোঁয়ায় ধান, গম কাটা এবং মাড়াইয়ের জন্য প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। পূর্বে জমিতে কৃষক যেমন হাত দিয়ে বীজ ছিটিয়ে বপন করত তেমনি বর্তমানে তা মেশিনের মাধ্যমে সঠিকভাবে বপন করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
কৃষিতে প্রযুক্তি ব্যবহারের প্রভাব ব্যাখ্যা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর