শেয়ারFacebookWhatsApp

নগর সমাজের পেশা বৈচিত্র্যপূর্ণ ব্যাখ্যা কর।

উত্তর: নগর বা শহুরে সমাজে বহুমুখী পেশার উপস্থিতি লক্ষ্য করা যায়। শহরে সাধারণত বিভিন্ন প্রকার অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কারখানা ইত্যাদির সমাবেশ দেখা যায়। আর এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন পেশা সৃষ্টি হয়। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকার, শ্রমিক, চালক ইত্যাদি। এজন্য নগর সমাজের পেশা বৈচিত্রপূর্ণ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

নগর সমাজের পেশা বৈচিত্র্যপূর্ণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

কবির সাহেব গ্রামে বিশাল ভূসম্পদের মালিক। তার ভাই মনির সাহেব স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গ্রামে মানবিক চেয়ারম্যান হিসেবে তার বেশ খ্যাতি।

Jessore · 2023

উত্তর

গ্রামীণ সমাজের প্রধান পেশা কৃষি।

উত্তর

নগর বা শহুরে সমাজে বহুমুখী পেশার উপস্থিতি লক্ষ্য করা যায়। শহরে সাধারণত বিভিন্ন প্রকার অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কারখানা ইত্যাদির সমাবেশ দেখা যায়। আর এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন পেশা সৃষ্টি হয়। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকার, শ্রমিক, চালক ইত্যাদি। এজন্য নগর সমাজের পেশা বৈচিত্রপূর্ণ।

উত্তর

উদ্দীপকের গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে কবির সাহেব সর্বোচ্চ স্তরে অবস্থান করছেন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : গ্রামীন সামাজিক স্তরবিন্যাসের প্রধান ভিত্তি হচ্ছে ভূমির মালিকানা। ভূমির মালিকানার ভিত্তিতে গ্রামে প্রধানত চারটি শ্রেণি দেখা যায়। ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাচাষী ও ভূমিহীন কৃষক। গ্রামে যারা অধিক পরিমাণ ভূমি এর মালিক তারা ধনী কৃষক হিসেবে বিবেচিত। বাংলাদেশী সমাজবিজ্ঞানী বি কে জাহাঙ্গীরের মতে, যেসব কৃষকের ২৫ বিঘার উপরে জমি আছে তারা ধনী কৃষকের অন্তর্ভুক্ত। সাধারণত গ্রামীণ সমাজের নেতৃত্বে যারা থাকেন অধিকাংশ ক্ষেত্রেই তারা বেশি জমির মালিক। অর্থাৎ ধনী কৃষক শ্রেণী সমাজে সর্বাধিক সামাজিক মর্যাদা ও ক্ষমতা ভোগ করে। উদ্দীপকেও বলা হয়েছে কবির সাহেব গ্রামে বিশাল ভূসম্পদের মালিক। সুতরাং বলা যায় তিনি একজন ধনী কৃষক। যেহেতু গ্রামীণ সমাজের স্তরবিন্যাস হয় ভূমির মালিকানার উপরে, আর সর্বোচ্চ স্তরে থাকে ধনী কৃষকেরা। প্রচুর ভূমির মালিক হয়েই ধনী কৃষক হতে হয়। যেহেতু কবির সাহেবের অনেক ভূমি বা জমি রয়েছে তাই তিনিও একজন ধনী কৃষক। তাই বলা যায় উদ্দীপকের গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে কবির সাহেব সর্বোচ্চ স্তরে অবস্থান করছেন।

উত্তর

উদ্দীপাকে বর্ণিত সমাজ তথা গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো নিম্নে বিশ্লেষণ করা হলো : সামাজিক শ্রেণীসমূহের অবস্থান, পারস্পরিক সম্পর্ক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে শ্রেণী সমূহের ভূমিকা ইত্যাদি প্রেক্ষিতে গ্রামীণ সমাজ যে কাঠামোর মধ্য দিয়ে বিকশিত হয় তাকে গ্রামীণ ক্ষমতা কাঠামো বলে। গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ হচ্ছে ভূমির মালিকানা, বংশমর্যাদা, জ্ঞাতিগোষ্ঠী, সামাজিক নেতৃত্ব প্রভৃতি। তবে গ্রামীণ ক্ষমতা কাঠামোর মুখ্য উপাদান হচ্ছে ভূমির মালিকানা। অনেক বেশি ভূমির মালিকানা থাকলে বর্গা চাষী ও দিনমজুর শ্রেণীর একটি বড় অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। একজন অনেক ভূমির মালিককে মানুষ তার প্রতিপত্তির বদৌলতে সম্মান প্রদর্শন করতে বাধ্য হয়, তাই তিনি ক্ষমতাবান ও হয়ে ওঠেন। আবহমান কাল থেকেই তথাকথিত উচ্চ বংশীয় মানুষ গ্রামীন ক্ষমতা কাঠামোতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। আবার সামাজিক নেতৃত্ব ও গ্রামীণ ক্ষমতার মাত্রা নির্ধারণের ভূমিকা রাখে। যেমন গ্রামীন সমাজের মাতবর, সরদার শ্রেণি দেখা যায়। যারা উত্তরাধিকার সূত্রে সমাজের সালিশ পরিচালনা ও বিবাদ মীমাংসায় ভূমিকা রাখে। একইভাবে জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্বও ক্ষমতা নির্ধারণের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন কোনো নির্বাচনে বড় একটি গোষ্ঠীর সদস্যরা উৎসাহের সাথে সমর্থন দেয় বলে ক্ষমতা অর্জন সহজ হয়। তাই বলা যায়, গ্রামীণ ক্ষমতা কাঠামো বহুমুখী উপাদানের সমন্বয়ে গড়ে উঠে।
HSCSociology 2nd PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

নগর সমাজের পেশা বৈচিত্র্যপূর্ণ ব্যাখ্যা কর। | Prosthuti