শেয়ারFacebookWhatsApp

গ্রামীণ সমাজে ধর্মের প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর: গ্রামীণ সমাজের জীবনপ্রণালী সর্বত্রই ধর্মের প্রভাব লক্ষণীয়। গ্রামীণ সমাজ অপেক্ষাকৃত সরল প্রকৃতির। এই সমাজের রীতিনীতি তথা মূল্যবোধ, সামাজিক নিয়ন্ত্রণ উৎসবসহ সমগ্র জীবনপ্রণালী ব্যাপকভাবে ধর্ম দ্বারা প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, গ্রামীণ সমাজে ধর্মীয় উৎসবের বাইরে আলাদা কোনো সামাজিক উৎসব পার্বণ তেমন একটা পালিত হয় না। এইখানে সাধারণত বিবাহ, জন্ম ও মৃত্যু সংশ্লিষ্ট ধর্মীয় অনুষ্ঠান সমূহ পালন করতে দেখা যায়। গ্রামীণ কৃষিজ কর্মকান্ডেও নানা ধরনের ধর্মভিত্তিক আচারণ অনুসরণ করা হয়। গ্রামীন সমাজ জীবনে ধর্মের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

গ্রামীণ সমাজে ধর্মের প্রভাব ব্যাখ্যা কর।

উদ্দীপক

উদ্দীপক - ১ কৃষি উৎপাদন কৃষিজ পেশা সালিশ উদ্দীপক - ২ শিল্পভিত্তিক উৎপাদন অকৃষিজ পেশা আদালত

Dhaka · 2023

উত্তর

সামাজিক সমস্যা হচ্ছে এমন একটি অবস্থা, যা সমাজের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি এর অগ্রগতিতে বাধা সৃষ্টি করে।

উত্তর

গ্রামীণ সমাজের জীবনপ্রণালী সর্বত্রই ধর্মের প্রভাব লক্ষণীয়। গ্রামীণ সমাজ অপেক্ষাকৃত সরল প্রকৃতির। এই সমাজের রীতিনীতি তথা মূল্যবোধ, সামাজিক নিয়ন্ত্রণ উৎসবসহ সমগ্র জীবনপ্রণালী ব্যাপকভাবে ধর্ম দ্বারা প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, গ্রামীণ সমাজে ধর্মীয় উৎসবের বাইরে আলাদা কোনো সামাজিক উৎসব পার্বণ তেমন একটা পালিত হয় না। এইখানে সাধারণত বিবাহ, জন্ম ও মৃত্যু সংশ্লিষ্ট ধর্মীয় অনুষ্ঠান সমূহ পালন করতে দেখা যায়। গ্রামীণ কৃষিজ কর্মকান্ডেও নানা ধরনের ধর্মভিত্তিক আচারণ অনুসরণ করা হয়। গ্রামীন সমাজ জীবনে ধর্মের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।

উত্তর

উদ্দীপক-১ এ গ্রামীণ সমাজের কথা বলা হয়েছে। নিম্নে গ্রামীণ সমাজে প্রকৃতি ব্যাখ্যা করা হলো : উদ্দীপক-১ এ কৃষি উৎপাদন, কৃষিজ পেশা ও সালিশ ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে। আমাদের দেশের গ্রামীণ সমাজের অর্থনীতি কৃষিনির্ভর হওয়ায়, এখানে কৃষি উৎপাদন অনেক বেশি হয়। পাশাপাশি বেশিরভাগ মানুষেরই পেশা হয় কৃষি। এছাড়াও এখানে শালিসীয় বিচার ইত্যাদি পরিলক্ষিত হয়। অর্থাৎ উদ্দীপক-১ এ গ্রামীণ সমাজের কথা উল্লেখ করা হয়েছে। গ্রামীণ সমাজ বলতে সাধারণত কৃষি নির্ভর পেশা ভিত্তিক জনসমষ্টিকে বোঝায় যারা সাধারণ ঐতিহ্য প্রথা রীতি-নীতি ও সংস্কৃতির দ্বারা উদ্বুদ্ধ হয়ে একত্রে বসবাস করে। এই সমাজের অর্থনীতির মূল ভিত্তি হলো ভূমির মালিকানা। ভূমির মালিকানা প্রেক্ষিতে এখানকার সামাজিক স্তরবিন্যাস ও ক্ষমতা কাঠামো নির্ধারিত হয়। গ্রামে তূলনামূলক কম মানুষ বসবাস করা এখানে ঘনবসতি থাকে না। গ্রামীণ সমাজের সামাজিক গতিশীলতার হার তুলনামূলক কম। এছাড়াও গ্রামের আইন শৃঙ্খলা বা বিচারব্যবস্থায় শালিশীয় পদ্ধতি পরিলক্ষিত হয়। তবে বর্তমানে ইউনিয়ন পরিষদের আওতায় গ্রাম আদালতের মাধ্যমে ও স্থানীয় বিবাদ মিমাংসা হয়ে আসছে।

উত্তর

উদ্দীপক-২ এ শহুরে সমাজের কথা উল্লেখ করা হয়েছে। শহুরে সমাজে পেশার বৈচিত্র লক্ষণীয় - নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : কৃষি কাজ ছাড়াও বিভিন্ন পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং স্থায়ীভাবে বসবাস করে, এমন সীমিত এলাকার জনগোষ্ঠীকে নিয়ে সমাজ গঠিত। শহরে সাধারণত অকৃষিজ পেশার প্রাধান্য, শিল্প ভিত্তিক উৎপাদন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, নানা পেশাজীবী মানুষের সমাবেশ ইত্যাদি বিষয়গুলো পরিলক্ষিত হয়। এছাড়াও শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানের জন্য পুলিশ, আনসার ইত্যাদি থাকে। এর পাশাপাশি আদালতের মাধ্যমে ও আইন ভঙ্গকারীদের শাস্তি নিশ্চিত করা হয়। শিল্পায়ন ও নগরায়নের ফলে শহরে বিভিন্ন ধরনের অফিস আদালত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা ইত্যাদি গড়ে উঠেছে। আর এই প্রতিষ্ঠানগুলোতে পরিচালনার জন্য প্রয়োজন হয় ভিন্ন ভিন্ন দক্ষতা এবং পেশার মানুষ। কলকারখানায় শিল্প উৎপাদনের জন্য যেমন প্রকৌশলী ও শ্রমিক প্রয়োজন, তেমনি অফিস পরিচালনায় প্রয়োজন বিভিন্ন কর্মকর্তা, আদালতে প্রয়োজন বিচারক ও আইনজীবী। আবার হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজন ডাক্তার, নার্স ইত্যাদি। আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজন পুলিশ আনসার ইত্যাদি। এরূপ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শহরে হয়ে থাকে বিধায় এখানে বিভিন্ন ধরনের পেশার মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই বলা যায়, শিল্পভিত্তিক উৎপাদননির্ভর অর্থনীতি হওয়ায় এবং মানুষের জীবনব্যবস্থা বৈপরীত্যে পরিপূর্ণ হওয়ায় শহুরে সমাজে পেশার বৈচিত্র লক্ষণীয়।
HSCSociology 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।