শেয়ারFacebookWhatsApp

সাধারণ চাপ সৃষ্টিকারী দল বলতে কী বোঝ?

উত্তর: সাধারণ চাপ সৃষ্টিকারী দল বলতে এমন একটি সংগঠিত জনগোষ্ঠীকে বোঝায়, যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তবে দেশের আর্থ- সামাজিক ও রাজনৈতিক অবস্থায় প্রভাবশালী ভূমিকা পালন করে। সাধারণ চাপ সৃষ্টিকারী দল সাধারণত বিভিন্ন সময়ে দেশের নানা বিষয়ের ওপর মন্তব্য, বিবৃতি বা সাক্ষাৎকার দেয়। এরা নগর সমাজের ক্ষমতা কাঠামো বিন্যাস তথা নেতৃত্বের গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ চাপ সৃষ্টিকারী দলের উদাহরণ ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সাধারণ চাপ সৃষ্টিকারী দল বলতে কী বোঝ?

উদ্দীপক

আনিকা তার বাবা-মা কে নিয়ে শীতের ছুটিতে মামাবাড়ি বেড়াতে গিয়ে দেখলো মামাকে গ্রামের মানুষ অনেক সম্মান করে। মামার অনেক জমিজমা আছে, উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

গারোদের বিশ্বাস অনুযায়ী চিকমাং হচ্ছে মৃতের দেশ ।

উত্তর

সাধারণ চাপ সৃষ্টিকারী দল বলতে এমন একটি সংগঠিত জনগোষ্ঠীকে বোঝায়, যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তবে দেশের আর্থ- সামাজিক ও রাজনৈতিক অবস্থায় প্রভাবশালী ভূমিকা পালন করে। সাধারণ চাপ সৃষ্টিকারী দল সাধারণত বিভিন্ন সময়ে দেশের নানা বিষয়ের ওপর মন্তব্য, বিবৃতি বা সাক্ষাৎকার দেয়। এরা নগর সমাজের ক্ষমতা কাঠামো বিন্যাস তথা নেতৃত্বের গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ চাপ সৃষ্টিকারী দলের উদাহরণ ।

উত্তর

উদ্দীপকে আনিকার মামার অবস্থান গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের উচ্চতরে। গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূলভিত্তি হলো ভূমি মালিকানা। ভূমিই সেখানে প্রধান অর্থনৈতিক সম্পদ। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে বিভিন্ন শ্রেণির লক্ষ করা যায়। এগুলোর মধ্যে অন্যতম হলো ধনী কৃষক । গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের ভিত্তিতে ধনী কৃষক উচ্চস্তরে অবস্থান করে। আবার গ্রামে স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম ধাপ হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা গ্রামীণ i সমাজে ক্ষমতার শিখরে অবস্থান করেন। এদের বেশিরভাগই ধনী এবং প্রভাবশালী পরিবার থেকে আগত। যেমনটি উদ্দীপকে আনিকার মামার ক্ষেত্রেও লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, গ্রামের বসবাসরত আনিকার মামার অনেক জমিজমা রয়েছে। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদেরও সদস্য। এজন্য গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করে। এ থেকে বোঝা যায়, আনিকার মামা গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের উচ্চতরে অবসান করেছেন ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমাজ তথা গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো ভূমি, বংশমর্যাদা, জ্ঞাতিগোষ্ঠী, সামাজিক নেতৃত্ব প্রভৃতি উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে । সামাজিক শ্রেণিসমূহের অবস্থান, পারস্পরিক সম্পর্ক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে শ্রেণিসমূহের ভূমিকা ইত্যাদির প্রেক্ষিতে গ্রামীণ সমাজ যে কাঠামোর মধ্যদিয়ে বিকশিত হয় তাকে গ্রামীণ ক্ষমতা কাঠামো বলে । ভূমি মালিকানা হলো গ্রামীণ ক্ষমতা কাঠামোর মুখ্য উপাদান। বৃহৎ ভূমির মালিকানা থাকলে বর্গাচাষী ও দিনমজুর শ্রেণির একটি বড় অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ সাধারণ মানুষ একজন ভূ-মালিককে তার প্রতিপত্তির বদৌলতে সম্মান প্রদর্শনে বাধ্য থাকে এবং তিনি ক্ষমতাবান হয়ে ওঠেন। অন্যদিকে বংশমর্যাদা গ্রামীণ ক্ষমতাকাঠামোর আরেকটি অপরিহার্য উপাদান। আবহমানকাল থেকেই তথাকথিত উচ্চ বংশীয় মানুষরা গ্রামীণ ক্ষমতা কাঠামোতে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। আবার সামাজিক নেতৃত্বও গ্রামীণ ক্ষমতার মাত্রা নির্ধারণে ভূমিকা রাখে। যেমন- গ্রামীণ সমাজে মোড়ল, মাতব্বর বা সরদার শ্রেণি দেখা যায়, যারা উত্তরাধিকার সূত্রে সমাজের সালিশ পরিচালনা ও বিবাদ মীমাংসায় ভূমিকা রাখেন । এছাড়া জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্বও ক্ষমতা নির্ধারণে কখনো কখনো গুরুত্ববহ হয়ে ওঠে। যেমন- যেকোনো নির্বাচনে বড় গোষ্ঠীর সদস্যরা উৎসাহের সাথে সমর্থন দেয় বলে ক্ষমতা অর্জন সহজ হয়। উল্লিখিত উপাদানগুলো ছাড়াও ব্যক্তিগত গুণাবলি, ইউনিয়ন পরিষদে নেতৃত্ব, শিক্ষা, আধুনিক প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রভৃতি বর্তমান গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদান হিসেবে গুরুত্ব পাচ্ছে। পরিশেষে বলা যায়, গ্রামীণ ক্ষমতা কাঠামো বহুমুখী উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে
HSCSociology 2nd Paperশহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।