গ্রামীণ সমাজে বিনোদনের ক্ষেত্র পরিবর্তন হচ্ছে - ব্যাখ্যা কর।
উত্তর: আধুনিকতার সংস্পর্শে আসায় বর্তমানে গ্রামীণ সমাজের বিনোদন ক্ষেত্র পরিবর্তন হচ্ছে। পূর্বে গ্রামীণ সমাজের বিনোদনের মাধ্যম ছিল পালাগান, যাত্রাগান, হাডুডু খেলা ইত্যাদি। কিন্তু বিশ্বায়ন ও প্রযুক্তির ব্যবহারের ফলে এইসব ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া দেখা যাচ্ছে। বর্তমানে টেলিভিশন, মোবাইল, ইউটিউব গ্রামীণ সমাজের অন্যতম বিনোদন মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। প্রাচীন ঐতিহ্যবাহী বিনোদনের পরিবর্তে এখন বিনোদনের ক্ষেত্র প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। অর্থাৎ গ্রামীণ সমাজে বিভিন্ন ধরনের পাল্টে যাচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
গ্রামীণ সমাজে বিনোদনের ক্ষেত্র পরিবর্তন হচ্ছে - ব্যাখ্যা কর।
উত্তর