উদ্দীপকের বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতা নির্দেশ করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো:
উদ্দীপকের চৌধুরী পরিবার কয়েক প্রজন্ম থেকে শোভনপুর গ্রামে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে শালিসের দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু বর্তমানে গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো দিন দিন পরিবর্তন হচ্ছে। আর এই ক্ষমতা কাঠামো রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট বর্তাচ্ছে। যার দরুন শোভনপুর গ্রামের পূর্বের ক্ষমতাবান ব্যক্তি নসু চৌধুরী নিজের ভূমি মীমাংসার জন্য রাজনৈতিক দলের নেতার সাহায্য নিয়েছেন ।
গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর অন্যতম একটি সনাতন উপাদান বংশ মর্যাদা। একসময় গ্রামীণ ক্ষমতা কাঠামোয় উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত কমিটির প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক নেতৃত্বে সক্রিয় ছিল। প্রজন্ম থেকে প্রজন্ম তারাই এই ক্ষমতার অধিকারী ছিল। তবে বর্তমান সময়ে এই গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো পরিবর্তন এসেছে। বর্তমানে সমাজ কাঠামোয়। এ নেতৃত্বের ভার রাজনৈতিক ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যোগসূত্রেই বর্তমানে গ্রামীন ক্ষমতা কাঠামো পরিচালিত হচ্ছে। যার ফলে পূর্বে গ্রামীন বিচার সালিশে অনেক ভূমির মালিক এবং উচ্চ বংশ মর্যাদার লোকজনের প্রাধান্য থাকলেও বর্তমানে রাজনৈতিক নেতাদের এই প্রাধান্য লক্ষ্য করা যায়।
উদ্দীপকে নসু চৌধুরীর পরিবার তাদের বংশ মর্যাদার কারণে তিন প্রজন্ম ধরে শোভনপুর গ্রামের বিচার সালিশের দায়িত্ব পালন করছে। অথচ কিছুদিন আগে নসু চৌধুরীর নিজের ভূমি বিরোধী মীমাংসার জন্য এলাকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতার শরণাপন্ন হতে হয়েছে। এ পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনকেই নির্দেশ করছে। বস্তুত আধুনিকতার প্রসার, রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি ইত্যাদি কারণে গ্রামীন ক্ষমতা কাঠামোর সনাতন উপাদানগুলোর ভূমিকায় যথেষ্ট পরিবর্তন এসেছে।
সুতরাং বলা যায় যে, উদ্দীপকে নসু চৌধুরীর বর্তমান পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতাকেই নির্দেশ করছে।