উদ্দীপকে 'A [গণিত] কোন সমাজে দেখা যায়? উক্ত সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] তে গ্রামীণ সমাজের প্রকৃতি ফুটে উঠেছে। গ্রামীণ সমাজ হলো কম ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে ব্যক্তিস্বাতন্ত্র্যের সুযোগ সীমিত। বিভিন্ন উৎসবে গ্রামীণ সমাজে পিঠা-পুলি, চিড়া-মুড়ি, বাতাসা প্রভৃতির আয়োজন করা হয়। যা গ্রামীণ সমাজের ঐতিহ্য হিসেবে স্বীকৃত। উদ্দীপকের ছক 'A [গণিত] তেও উক্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যা গ্রামীণ সমাজকে নির্দেশ করে।। গ্রামীণ সমাজ বলতে কৃষিনির্ভর পেশাভিত্তিক জনসমষ্টিকে বোঝায়, যারা সাধারণত ঐতিহ্য, প্রথা, রীতিনীতি ও সংস্কৃতির দ্বারা উদ্বুদ্ধ হয়ে একত্রে বসবাস করে। এ সমাজে অর্থনীতির মূলভিত্তি হলো ভূমি। এখানকার সদস্যদের মধ্যে মুখোমুখি ও আন্তঃক্রিয়াশীল সম্পর্ক বিদ্যমান। এ সমাজের সামাজিক গতিশীলতার হার তুলনামূলক কম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মোড়ল, মাতব্বর ও নেতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা সামাজিক যেকোনো সমস্যা বিচার-সালিশের মাধ্যমে সমাধান করা হয়। এছাড়া গ্রামীণ সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার জনগোষ্ঠী যুগ যুগ ধরে তাদের ঐতিহ্য ধরে রেখেছে। যেমন- পিঠা-পুলির উৎসব, মেলা, লোকসংগীত ইত্যাদি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A কোন সমাজে দেখা যায়? উক্ত সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর