শেয়ারFacebookWhatsApp

জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি?

উত্তর: জনসংখ্যার ঘনত্ব শহুরে সমাজে বেশি।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি?

উদ্দীপক

তাসলিমা একটি বস্তিতে রুম নিয়ে বসবাস করে। পোশাক তৈরির কারখানায় সে কাজ করে। কোনো রকমে তার দিন চলে যায়। তার ছোট ভাই রফিককেও তার কাছে এনে রাখতে চেয়েছিল। কিন্তু সে রাজি নয়, কারণ মাঠে ফসল ফলানোতেই সে বেশি আনন্দ পায়।

Dinajpur · 2017

উত্তর

জনসংখ্যার ঘনত্ব শহুরে সমাজে বেশি।

উত্তর

যেসব কৃষক নিজ জমিতে চাষবাস করে কোনোরকমে নিজেদের ভরনপোষণ করে তারাই প্রান্তিক কৃষক। এ শ্রেণির কৃষকদের জমির পরিমাণ ১ একরের নিচে হয়, যার উৎপাদন থেকে তারা শুধু ভরণপোষণ চালিয়ে যেতে পারে। প্রান্তিক কৃষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজ অবস্থা উন্নয়নের চেষ্টা করে। ভূমিহীন দিনমজুরদের সাথে এদের সম্পর্ক মোটামুটি নিবিড়। কেননা, প্রান্তিক কৃষক ও ভূমিহীনদের আর্থিক ব্যবধান খুব কম।

উত্তর

উদ্দীপকের তাসলিমা যে সমাজে বাস করে সেটি শহুরে সমাজকে নির্দেশ করে। শহুরে সমাজের জীবনজীবিকা অত্যন্ত গতিময় ও বৈচিত্র্যপূর্ণ। শহুরে সমাজ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তে কৃত্রিম পরিবেশে গড়ে ওঠে। শহুরে সমাজজীবন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদ পুষ্ট হওয়ায় এখানকার জীবন-জীবিকা অত্যন্ত গতিশীল ও অগ্রসরমান। শহর সমাজে মাত্রাতিরিক্ত জনসংখ্যা বসবাস করায় জনসংখ্যার ঘনত্ব বেশি। ফলে বাসগৃহজনিত সংকট অতি প্রকট। শহর সমাজে মধ্য ও নিম্ন আয়ের জনগণ বেশি এবং এদের বৃহৎ একটা অংশ বস্তিতে বসবাস করে। বৈচিত্র্যময় অকৃষি পেশা ও জীবনজীবিকা শহুরে সমাজের অন্যতম বৈশিষ্ট্য। শহরাঞ্চলের মানুষ জীবিকা নির্বাহের জন্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প-কারখানাতে কাজ করে। শহুরে কারখানাগুলোতে মূলত নারী শ্রমিকের আধিক্য লক্ষ করা যায়। উদ্দীপকের তাসলিমা একটি বস্তিতে রুম নিয়ে বসবাস করে। জীবিকার্জনের জন্য সে একটি পোশাক কারখানায় কাজ করে, যার মাধ্যমে তার দিন কোনো রকমে চলে যায়। তাসলিমার জীবন ব্যবস্থা উপরে আলোচিত শহুরে সমাজের জীবন ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, শহুরে জীবনব্যবস্থা স্বাধীন, সংগ্রামী ও প্রতিযোগিতামূলক।

উত্তর

রফিকের বসবাসকৃত সমাজ অর্থাৎ, গ্রামীণ সমাজের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে বহুবিধ কারণ বিদ্যমান। প্রথমত, যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়নের ফলে গ্রামীন সমাজ জীবনে এসেছে আধুনিকতার ছোয়া। গ্রামের মানুষ এখন সহজে একস্থান হতে অন্যত্র যেতে পারছে যা শ্রমের গতিশীলতা বৃদ্ধি করেছে। ফলাফলস্বরূপ, গ্রামের মানুষ ভূমির ওপর নির্ভর না করে অন্য পেশার সাথে সম্পৃক্ত হচ্ছে। দ্বিতীয়ত, শিক্ষার হার বৃদ্ধির ফলে মানুষ আত্মসচেতন হয়ে উঠছে। বিশেষ করে গ্রামীণ শিক্ষিত জনগোষ্ঠী সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ অকৃষিজ পেশায় বেশি আগ্রহী হয়ে উঠেছে। তৃতীয়ত, দেশে পূর্বের তুলনায় বর্তমানে কর্মসংস্থানের বহুবিধ খাত সৃষ্টি হওয়ায় গ্রামীন মানুষ চাষাবাদের তুলনায় অন্যান্য পেশার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। উপর্যুক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায় যে, গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কারণ হিসেবে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও শিক্ষার প্রসারকে দায়ী করা যায়।
HSCSociology 2nd PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।