শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নিজামউদ্দীনের পরিবার গ্রাম ছাড়ার পিছনে স্থানান্তরগমনের কোন ফ্যাক্টরটি কাজ করেছে? -ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে নিজাম উদ্দীনের পরিবার গ্রাম ছাড়ার পিছনে স্থানান্তরগমনের পুশ ফ্যাক্টরটি কাজ করেছে। যেসব প্রতিকূল কারণের প্রেক্ষিতে মানুষ তার নিজ বাসস্থান ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয় তাকে পুশ ফ্যাক্টর বলে। এগুলো সাধারণত নেতিবাচক কারণ, যা কোনো অঞ্চলে মানুষের বসবাসকে অসহনীয় বা কঠিন করে তোলে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক বিভিন্ন বৈষম্যের কারণে মানুষ যখন তার নিজ বাসস্থান ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে বাধ্য হয় তখন সেটি পুশ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে দৃশ্য-১- এ দেখা যায়, নিজামউদ্দীনের বিরাট গৃহস্থালি ছিল। তার গোলাভরা ধান ও গোয়ালভরা গরু ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের অন্যতম ধরন নদীভাঙনে সব শেষ হয়ে গেছে। ফলে নিঃস্ব নিজামউদ্দীন এখন পরিবার নিয়ে ঢাকা শহরের একটি বস্তিতে থাকেন। তার এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত পুশ ফ্যাক্টরের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের নিজামউদ্দীনের গ্রাম ছাড়ার পিছনে পুশ ফ্যাক্টর কারণটি কাজ করেছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে নিজামউদ্দীনের পরিবার গ্রাম ছাড়ার পিছনে স্থানান্তরগমনের কোন…

উদ্দীপক

দৃশ্য-১: নিজামউদ্দীনের বিরাট, গৃহস্থালি ছিল। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু ছিল। নদী ভাঙ্গনে সব শেষ। নিঃস্ব নিজামউদ্দীন এখন পরিবার নিয়ে ঢাকা শহরের একটি বস্তিতে থাকেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দৃশ্য-২: মুমিন মৃধা তার সন্তানদের উন্নত শিক্ষার জন্য পুরো পরিবারসহ ঢাকায় এসে বসবাস শুরু করেছেন। ঢাকায় তিনি একটি ছোট-খোটো ব্যবসায় করে জীবিকা নির্বাহ করছেন।

ঢাকা কলেজ · 2025

উত্তর

পুল ফ্যাক্টর হলো এমন একটি কারণ বা উপাদান যা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেথে আকৃষ্ট করে।

উত্তর

শিক্ষা সামাজিক স্তরবিন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান।. সাধারণত সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ, সম্পদ, বংশ, শিক্ষা, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। তবে স্তরবিন্যাসে শিক্ষার ভূমিকা অধিক। কেননা, জীবিকা নির্বাহের তাগিদে মর্যাদাপূর্ণ পেশায় অধিষ্ঠিত হতে সকলকে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হয়। শিক্ষার তারতম্যের কারণেই নানা ধরনের পেশাদার তথা চাকরিজীবী মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ঘটে। বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রে ডিগ্রিধারীরা বেশি মর্যাদাবান। এরপরই বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রিধারীদের অবস্থান।

উত্তর

উদ্দীপকে নিজাম উদ্দীনের পরিবার গ্রাম ছাড়ার পিছনে স্থানান্তরগমনের পুশ ফ্যাক্টরটি কাজ করেছে। যেসব প্রতিকূল কারণের প্রেক্ষিতে মানুষ তার নিজ বাসস্থান ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয় তাকে পুশ ফ্যাক্টর বলে। এগুলো সাধারণত নেতিবাচক কারণ, যা কোনো অঞ্চলে মানুষের বসবাসকে অসহনীয় বা কঠিন করে তোলে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক বিভিন্ন বৈষম্যের কারণে মানুষ যখন তার নিজ বাসস্থান ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে বাধ্য হয় তখন সেটি পুশ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে দৃশ্য-১- এ দেখা যায়, নিজামউদ্দীনের বিরাট গৃহস্থালি ছিল। তার গোলাভরা ধান ও গোয়ালভরা গরু ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের অন্যতম ধরন নদীভাঙনে সব শেষ হয়ে গেছে। ফলে নিঃস্ব নিজামউদ্দীন এখন পরিবার নিয়ে ঢাকা শহরের একটি বস্তিতে থাকেন। তার এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত পুশ ফ্যাক্টরের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের নিজামউদ্দীনের গ্রাম ছাড়ার পিছনে পুশ ফ্যাক্টর কারণটি কাজ করেছে।

উত্তর

উদ্দীপকে মুমিন মৃধার মতো পরিবারগুলোকে শহরমুখী না করতে চাইলে সরকারকে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আমি মনে করি। বর্তমান সময়ে অনেক মানুষ উন্নত জীবনযাপন কিংবা সন্তানদের উন্নত শিক্ষার জন্য পুরো পরিবারসহ এক স্থান থেকে অন্য স্থানে বিশেষত উন্নত দেশ বা শহর এলাকায় বসবাস করে। এটি পুল ফ্যাক্টর নামে পরিচিত। উদ্দীপকে দৃশ্য-২-এর মুমিন মৃধাও তার সন্তানদের উন্নত শিক্ষার জন্য পরিবারসহ ঢাকায় এসে বসবাস শুরু করেছেন। মুমিন মৃধার মতো পরিবারগুলোকে যাতে ঢাকায় আসতে না হয় সেজন্য সরকারের উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার। যেমন-আধুনিক শিক্ষার সুবিধা নিশ্চিত করতে গ্রামে মানসম্পন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। ডিজিটাল শিক্ষা সুবিধা যেমন- কম্পিউটার ল্যাব, ইন্টারন্টে সংযোগ নিশ্চিত করতে হবে। গ্রামে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক- নিয়োগ করতে হবে এবং শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও উন্নত বেতন সুবিধা দিতে হবে যাতে তারা গ্রামে থাকতে আগ্রহী হন। এছাড়া স্কুলের ভবন, পাঠাগার, বিজ্ঞানাগার এবং নিরাপদ যাতায়াতের জন্য ভালো সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেই সাথে অনলাইনে ক্লাস ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শহরের ভালো শিক্ষকদের লেকচার গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে গ্রামীণ শিক্ষার গুরুত্ব বোঝাতে সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান যে, উপর্যুক্ত পদক্ষেপগুলো গ্রহণ ও বাস্তবায়ন করলে মুমিন মৃধার মতো পরিবারগুলো শহরমুখী হবে না বলে আমি মনে করি।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।