উদ্দীপকে 'B [গণিত] যে সমাজকে চিহ্নিত করছে, তাদের অর্থনৈতিক স্তরবিন্যাস ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] যে সমাজকে চিহ্নিত করে তা হলো শহুরে সমাজ। শহর হলো সামাজিক দিক থেকে বিসদৃশ ব্যক্তির তুলনামূলকভাবে বড়, ঘন এবং স্থায়ী বাসস্থানের অঞ্চল। বিচিত্র পেশার উপস্থিতি বড় বড় দালানকোঠা শহুরে সমাজের অন্যতম বৈশিষ্ট্য। উদ্দীপকে চিত্র 'B [গণিত] তেও বড় বড় দালারকোঠার উল্লেখ করা হয়েছে। যা শহুরে সমাজকে নির্দেশ করে। অর্থনৈতিক স্তরবিন্যাস শহুরে সমাজের একটি মুখ্য উপাদান। অর্থনৈতিক অবস্থা কমবেশির ওপর ভিত্তি করে সমাজ ব্যক্তির স্তরভেদ বিভিন্ন হয়ে থাকে। অর্থনৈতিক স্তরভেদে বাংলাদেশের শহরসমূহে ৫টি শ্রেণি লক্ষ করা যায়। যথা-১. উচ্চবিত্ত, ২. উচ্চমধ্যবিত্ত, ৩. মধ্যবিত্ত, ৪. নিম্নমধ্যবিত্ত এবং ৫. নিম্নবিত্ত। বাংলাদেশের শহুরে সমাজে উচ্চবিত্ত বলতে শিল্পপতি ও নানাধরনের বৃহৎ ব্যবস্থা প্রতিষ্ঠানের মালিকদেরকেই বোঝানো হয়। সমাজে উচ্চমধ্যবিত্ত বলতে অধিক উপার্জনকারী পেশাজীবীদের বোঝানো হয়। যেমন-সরকারি আমলা, প্রকৌশলী, উকিল প্রভৃতি ব্যক্তিগণ এ শ্রেণির অন্তর্ভুক্ত। শহরাঞ্চলে মধ্যবিত্ত শ্রেণি হলো সীমিত আয়ের শিক্ষিত চাকরিজীবী শ্রেণি। যেমন- সাধারণ ডাক্তার, আইনজীবী, শিক্ষক প্রভৃতি। এছাড়া নিম্নমধ্যবিত্ত বলতে স্বল্প আয়ের চাকরিজীবী, কেরানি, গাড়িচালক প্রভৃতিকে বোঝায়। সর্বশেষ নিম্নবিত্ত শ্রেণি বলতে প্রধানত শ্রমজীবী মানুষ যেমন- শ্রমিক, মজুর, গাড়িচালক ইত্যাদি শ্রেণিকে বোঝায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B যে সমাজকে চিহ্নিত করছে, তাদের অর্থনৈতিক স্তরবিন্যাস ব্…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর