উদ্দীপকে 'A [গণিত] যে সমাজকে চিহ্নিত করেছে, তাদের ভূমির উপর ভিত্তি করে যে স্তরবিন্যাস করা হয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A চিত্রে গ্রামীণ সমাজকে চিহ্নিত করেছে। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। গ্রাম সাধারণত কৃষিনির্ভর পেশার প্রাধান্যে বৈশিষ্ট্য মন্ডিত একটি সমাজ। উদ্দীপকের A চিত্রে লক্ষণীয়, কিছু মানুষ জমিতে কৃষিকাজ করছে যা গ্রামীণ সমাজ ব্যবস্থাকে নির্দেশ করে। বাংলাদেশে গ্রামীণ সম্প্রদায়ের প্রধান সম্পদ হলো ভূমি। যেকোনো গ্রামে সামাজিক স্তরবিন্যাসে ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কৃষিভিত্তিক গ্রাম সমাজে ভূমিই প্রধান আর্থিক সম্পদ হিসেবে বিবেচিত। ভূমির মালিকানার ভিত্তিতে বাংলাদেশের গ্রাম সমাজে চারটি শ্রেণি লক্ষ করা যায়। এগুলো হলো- ১. ধনী কৃষক, ২. প্রান্তিক কৃষক, ৩. বর্গাচাষি ও ৪. ভূমিহীন কৃষক। গ্রাম সমাজে যারা অধিক ভূমির মালিক ও সচ্ছলভাবে দিনযাপন করে তারাই ধনী কৃষক হিসেবে বিবেচিত। আবার যেসব কৃষক নিজ জমিতে চাষবাস করে কোনোরকমে নিজেদের ভরণপোষণ করে তাদেরকে প্রান্তিক কৃষক বলা হয়। এছাড়া বর্গাচাষি সামান্য পরিমাণ ভূমির মালিক। এরা ধনী কৃষকদের জমি বর্গা নিয়ে চাষ করে। এখানে একটি অলিখিত চুক্তি থাকে যার কারণে উৎপাদিত ফসলের একটা নির্দিষ্ট পরিমাণ বর্গাদার ও বর্গাচাষির মধ্যে ভাগ হয়ে থাকে। আর যাদের নিজেদের কোনো ভূমি নেই তাদেরকে ভূমিহীন কৃষক বলে। তাদেরকে কৃষি মজুরও বলা যায়। তারা দিন মজুরের কাজ করে, মাছ, ধরে, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসে ভূমি উপাদানটি গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা পালন করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A যে সমাজকে চিহ্নিত করেছে, তাদের ভূমির উপর ভিত্তি করে যে…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর