শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের শহরে জনসংখ্যার ঘনত্ব বেশি— কথাটি বুঝিয়ে দাও।

উত্তর: বাংলাদেশের শহুরে সমাজে জনসংখ্যার ঘনত্ব গ্রামের তুলনায় বহুগুণ বেশি । শহুরে সমাজের প্রবণতা এবং সমস্যা হচ্ছে মাত্রাতিরিক্ত জনসংখ্যা। জাতিসংঘের এক জরিপ অনুযায়ী, বাংলাদেশে শহরে জনসংখ্যা প্রতিবছর গড়ে শতকরা ৫ ভাগ হারে বাড়ছে। বর্তমানে এ দেশে শহুরে জনসংখ্যা হচ্ছে ২৩ মিলিয়ন, যা দেশের মোট জনসংখ্যার ২০ ভাগ। জনসংখ্যাতাত্ত্বিকরা অনুমান করেন, ২০৩৫ সালে এ হার ৫০ শতাংশেরও বেশি হবে। উল্লিখিত তথ্যই প্রমাণ করে যে, বাংলাদেশের শহরে জনসংখ্যার ঘনত্ব বেশি।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশের শহরে জনসংখ্যার ঘনত্ব বেশি— কথাটি বুঝিয়ে দাও।

উদ্দীপক

পায়রা নদীর পাড়ের রতন মিয়া নদীর করালগ্রাসে সর্বস্ব হারিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকায় এসে রিকশা চালায়, আর তার স্ত্রী গার্মেন্টেসে চাকরি নেয়।

Rajshahi · 2018

উত্তর

ঘর-বাড়ি সংস্কৃতির বস্তুগত উপাদান।

উত্তর

বাংলাদেশের শহুরে সমাজে জনসংখ্যার ঘনত্ব গ্রামের তুলনায় বহুগুণ বেশি । শহুরে সমাজের প্রবণতা এবং সমস্যা হচ্ছে মাত্রাতিরিক্ত জনসংখ্যা। জাতিসংঘের এক জরিপ অনুযায়ী, বাংলাদেশে শহরে জনসংখ্যা প্রতিবছর গড়ে শতকরা ৫ ভাগ হারে বাড়ছে। বর্তমানে এ দেশে শহুরে জনসংখ্যা হচ্ছে ২৩ মিলিয়ন, যা দেশের মোট জনসংখ্যার ২০ ভাগ। জনসংখ্যাতাত্ত্বিকরা অনুমান করেন, ২০৩৫ সালে এ হার ৫০ শতাংশেরও বেশি হবে। উল্লিখিত তথ্যই প্রমাণ করে যে, বাংলাদেশের শহরে জনসংখ্যার ঘনত্ব বেশি।

উত্তর

উদ্দীপকের রতন মিয়ার ঢাকা আসার পেছনে সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক কারণকে দায়ী করা যায়। অনেক সময় প্রাকৃতিক কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়ন, নদীভাঙন, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, নির্দিষ্ট এলাকার আবহাওয়ার পরিবর্তন ইত্যাদি কারণে মানুষের জীবনব্যবস্থায়ও পরিবর্তন আসে। উদাহরণ হিসেবে বলা যায়, নদী ভাঙন, ভূমিকম্প, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অনেক মানুষই ভারসাম্যহীন এ পরিবেশে জীবনযাপন করতে পারে না। বাধ্য হয়ে তাদের অনেকেই জীবনধারণের জন্য নতুন কোনো স্থানে যায়। সাধারণত প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের বড় একটি অংশ শহরে পাড়ি জমায়। যেমনটি উদ্দীপকের রতন মিয়ার ক্ষেত্রে ঘটেছে। উদ্দীপকে লক্ষণীয়, রতন মিয়া নদীর করালগ্রাসে সর্বস্ব হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় আসেন। তার ঢাকায় আসার পেছনে সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক কারণকে দায়ী করা যায়, যা উপরের আলোচনায় ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে রতন মিয়া শহরমুখী হয়েছেন।

উত্তর

আমি মনে করি, কেবল বিভিন্ন সুযোগ-সুবিধা লাভের জন্যই মানুষ গ্রাম থেকে শহরমুখী হয় না। বাধ্য হয়েও অনেক সময় মানুষ শহরমুখী হয়। গ্রামীণ মানুষের শহরমুখী হওয়ার অন্যতম কারণ প্রাকৃতিক দুর্যোগ। বন্যা, নদী ভাঙন, ভূমিকম্প, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ যখন নিঃস্ব হয়ে পড়ে তখন জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে শহরে পাড়ি জমায়। যেমনটি উদ্দীপকের রতন মিয়ার ক্ষেত্রে লক্ষণীয়। তিনি শুধু সুযোগ-সুবিধা লাভের জন্য গ্রাম থেকে ঢাকা আসেননি, বরং প্রাকৃতিক দুর্যোগের কারণে নিঃস্ব হয়ে পড়ায় বাধ্য হয়েই তাকে শহরে আসতে হয়েছে। অনেক সময় দেখা যায়, গ্রামীণ পরিবেশ অনিরাপদ হয়ে পড়ায় ব্যক্তি শহরমুখী হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, রাজনৈতিক বা গোষ্ঠীগত দ্বন্দ্ব-সংঘাতের কারণে ব্যক্তি যদি গ্রামীণ পরিবেশ অনিরাপদ মনে করে তাহলে সে নিরাপত্তার জন্য শহরে চলে যেতে পারে। এছাড়া আমাদের দেশের গ্রামীণ শিক্ষার্থীদের উন্নত ও উচ্চশিক্ষা লাভের জন্যও শহরে যাওয়ার প্রবণতা রয়েছে। কারণ আমাদের দেশে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহরকেন্দ্রিক। ফলে শিক্ষার্থীরা অনেকটা বাধ্য হয়ে উচ্চ ও উন্নত শিক্ষা গ্রহণ করার জন্য শহরে পাড়ি জমায়। উপরের আলোচনা শেষে বলা যায়, গ্রামীণ মানুষ শুধু সুযোগ-সুবিধার জন্যই শহরে আসে না, বরং অনেক সময় বাধ্য হয়েও নগরে আসে, যা উল্লিখিত আলোচনায় প্রমাণিত।
HSCSociology 2nd PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।