শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ফাহিম সাহেব বাংলাদেশের নগর সমাজের কোন স্তরে প্রতিনিধিত্ব করছেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ফাহিম সাহেব বাংলাদেশের নগর সমাজের সামাজিক স্তরবিন্যাসের উচ্চবিত্ত স্তরের প্রতিনিধিত্ব করছেন। নগর সমাজে সামাজিক স্তরবিন্যাসের অন্যতম মুখ্য উপাদান সম্পত্তি বা আয়। সম্পত্তি তথা আয়ের ভিত্তিতে নগর সমাজে পাঁচটি স্তর লক্ষ করা যায়। যথা- ১. উচ্চবিত্ত, ২. উচ্চ মধ্যবিত্ত, ৩. মধ্যবিত্ত, ৪. নিম্ন মধ্যবিত্ত ও ৫. নিম্নবিত্ত। বাংলাদেশের নগর সমাজের উচ্চবিত্ত বলতে শিল্পপতি ও নানা ধরনের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকেই বুঝিয়ে থাকে। বিশেষজ্ঞ ডাক্তার, সরকারি আমলা উচ্চ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্গত। মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত হলো আইনজীবী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক। নিম্ন মধ্যবিত্ত বলতে কেরানি, গাড়িচালক কিংবা ছোটখাটো ব্যবসায়ী বোঝায়। আর দারোয়ান, পিয়ন নিম্নবিত্ত শ্রেণির অন্তর্গত। উদ্দীপকে দেখা যায়, ফাহিম সাহেব একজন বিশিষ্ট শিল্পপতি এবং তিনি রাজধানীর বনানীতে বাস করেন। ফাহিম সাহেবের যাপিত জীবন উপরে আলোচিত নগর সমাজের উচ্চবিত্ত স্তরের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ফাহিম সাহেব নগর জীবনের উচ্চবিত্ত শ্রেণির অন্তর্গত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ফাহিম সাহেব বাংলাদেশের নগর সমাজের কোন স্তরে প্রতিনিধিত্ব ক…

উদ্দীপক

বিশিষ্ট শিল্পপতি ফাহিম সাহেব রাজধানীর বনানীতে থাকেন। তার বাল্যবন্ধু লতিফ চৌধুরী থাকেন গ্রামে। সেখানে লতিফ চৌধুরীর দুইশত বিঘা ধানি জমি রয়েছে। পাশাপাশি তিনি তার এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয়, যেখানে জাতিকে মানবসমাজের কেন্দ্রীয় অবস্থানে বসানো হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে গৌণ অবস্থানে রাখা হয়।

উত্তর

কবেকার সমস্যা লাঘব করার জন্য অন্যতম একটি উপায় হলো শিল্পায়ন। শিল্পকারখানা বৃদ্ধি পেলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। এসব কারখানায় অসংখ্য দক্ষ ও অদক্ষ বেকার কাজ করার সুযোগ পায়। এতে তাদের জীবনের নিশ্চয়তা আসে এবং বেকারত্ব নামক অভিশাপ থেকে মুক্তি পায়।

উত্তর

উদ্দীপকে ফাহিম সাহেব বাংলাদেশের নগর সমাজের সামাজিক স্তরবিন্যাসের উচ্চবিত্ত স্তরের প্রতিনিধিত্ব করছেন। নগর সমাজে সামাজিক স্তরবিন্যাসের অন্যতম মুখ্য উপাদান সম্পত্তি বা আয়। সম্পত্তি তথা আয়ের ভিত্তিতে নগর সমাজে পাঁচটি স্তর লক্ষ করা যায়। যথা- ১. উচ্চবিত্ত, ২. উচ্চ মধ্যবিত্ত, ৩. মধ্যবিত্ত, ৪. নিম্ন মধ্যবিত্ত ও ৫. নিম্নবিত্ত। বাংলাদেশের নগর সমাজের উচ্চবিত্ত বলতে শিল্পপতি ও নানা ধরনের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকেই বুঝিয়ে থাকে। বিশেষজ্ঞ ডাক্তার, সরকারি আমলা উচ্চ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্গত। মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত হলো আইনজীবী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক। নিম্ন মধ্যবিত্ত বলতে কেরানি, গাড়িচালক কিংবা ছোটখাটো ব্যবসায়ী বোঝায়। আর দারোয়ান, পিয়ন নিম্নবিত্ত শ্রেণির অন্তর্গত। উদ্দীপকে দেখা যায়, ফাহিম সাহেব একজন বিশিষ্ট শিল্পপতি এবং তিনি রাজধানীর বনানীতে বাস করেন। ফাহিম সাহেবের যাপিত জীবন উপরে আলোচিত নগর সমাজের উচ্চবিত্ত স্তরের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ফাহিম সাহেব নগর জীবনের উচ্চবিত্ত শ্রেণির অন্তর্গত।

উত্তর

উদ্দীপকের লতিফ চৌধুরীর সামাজিক অবস্থান গ্রামীণ সামাজিক স্তরায়নের ভূমি এবং ক্ষমতাভিত্তিক অবস্থান উপাদানকে নির্দেশ করছে। গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের মূল উপাদান হলো ভূমি মালিকানা। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে চারটি শ্রেণি দেখা যায়। যথা- ১. ধনী কৃষক, ২. প্রান্তিক কৃষক, ৩. বর্গাচাষি ও ৪. ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিক। গ্রাম সমাজে যারা বেশি জমির মালিক তারা ধনী কৃষক। ধনী কৃষক শ্রেণি ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে। যেমনটি উদ্দীপকের লতিফ চৌধুরীর ক্ষেত্রেও দেখা যায়। গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্ষমতাভিত্তিক সামাজিক অবস্থান। উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতবর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, নেতৃস্থানীয় ব্যক্তি এই শ্রেণির অন্তর্গত। গ্রামীণ যেকোনো বিচার সালিশে তারা অংশগ্রহণ করে থাকে। উদ্দীপকের লতিফ চৌধুরীও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অর্থাৎ তিনিও এই শ্রেণির অন্তর্গত। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন উপাদান থাকলেও ভূমি এবং ক্ষমতাভিত্তিক অবস্থান গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।