উদ্দীপকের করিম কোন সমাজের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের করিম বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রতিনিধিত্ব করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : আমাদের দেশের গ্রামীণ সমাজ হলো কৃষনির্ভর ও কম বসতিপূর্ণ অঞ্চল। এছাড়াও এখানে মুখোমুখি মিথস্ক্রিয়া বিদ্যমান। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও কৃষিই তাদের প্রধান পেশা। তাছাড়াও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠতা ও হৃদ্যতা বিদ্যমান। কৃষিভিত্তিক জীবন ব্যবস্থার কারণে পরিবারের সদস্যরা একই সাথে কৃষিকাজে অংশ নেয়। এজন্য যৌথ পরিবার গড়ে ওঠে। গ্রামীণ সমাজে পরিবার ও জ্ঞাতিত্ব সর্বত্র বিরাজমান এবং বহু ক্রিয়ামুখী। উদ্দীপকেও লক্ষ্য করা যায়, করিম এমন একটি সমাজে বাস করে যে সমাজে স্বজাত্যবোধ প্রবল। সেখানে কৃষিভিত্তিক অর্থনীতি, মানসিকতা সহজ সরল এবং যৌথ পরিবার ব্যবস্থা ও ঐতিহ্যের প্রতীক বিদ্যমান। এই বৈশিষ্ট্যগুলো গ্রামীন সমাজের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের আলাল বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রতিনিধিত্ব করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের করিম কোন সমাজের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর