উদ্দীপক-১ বর্ণিত সমাজের প্রকৃতি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক: ১-এ গ্রামীণ সমাজের প্রকৃতি ফুটে উঠেছে। গ্রামকে কেন্দ্র করে যে সমাজ গড়ে ওঠে তাকে গ্রামীণ সমাজ বলে। গ্রাম হলো একটি ছোট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি এবং যাদের মূল পেশা হলো কৃষি। গ্রামীণ সমাজে যৌথ পরিবার দেখা যায় এবং গ্রামীণ সমাজের মানুষ সহজ-সরল, অনাড়ম্বর জীবনযাপন করে। উদ্দীপকের ছক-১-এ উক্ত বিষয়গুলোই উল্লেখ রয়েছে। যা গ্রামীণ সমাজকেই ইঙ্গিত করে। গ্রামীণ সমাজ বলতে কৃষিনির্ভর পেশাভিত্তিক জনসমষ্টিকে বোঝায়, যারা সাধারণত ঐতিহ্য, পেশা, রীতিনীতি ও সৃস্কৃতির দ্বারা উদ্বুদ্ধ হয়ে একত্রে বসবাস করে। গ্রামীণ সমাজের অর্থনীতির মূলভিত্তি হলো ভূমি। ভূমি মালিকানার ভিত্তিতেই এখানকার সামাজিক স্তরবিন্যাস ও ক্ষমতা কাঠামো নির্ধারিত হয়। এখানে ঘনবসতি খুব কম থাকে এবং সদস্যদের মধ্যে মুখোমুখি এবং আন্তঃক্রিয়াশীল সম্পর্ক বিদ্যমান। এ সমাজের সামাজিক গতিশীলতার হার তুলনামূলক কম। গ্রামীণ যেকোনো সমস্যা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মোড়ল, মাতব্বর ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিচার সালিশের সমাধান করে থাকে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক-১ বর্ণিত সমাজের প্রকৃতি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর