উদ্দীপকে বাংলাদেশের কোন সমাজব্যবস্থার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় বাংলাদেশের শহুরে সমাজ ব্যবস্থার ইঙ্গিত রয়েছে। শহুরে সমাজ ব্যবস্থা বলতে সেই সামাজিক কাঠামোকে বোঝায়, যা গ্রামের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তে নগরের কৃত্রিম পরিবেশে গড়ে ওঠে। শহুরে সমাজে মাত্রাতিরিক্ত জনসংখ্যার বসবাস হওয়ায় জনসংখ্যার ঘনত্ব বেশি। যেখানে পরিবারগুলো হয় ছোট ছোট এবং পরিবারগুলো পাশাপাশি বসবাস করলেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা বা হৃদ্যতা থাকে না। শহুরে সমাজে বিভিন্ন পেশার মানুষের বসবাস এবং এখানে প্রত্যেকেই নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। উদ্দীপকে মনি তার চাচার বাড়িতে বেড়াতে যায়, যেখানে পরিবারগুলো ছোট ছোট এবং পরিবারগুলো পাশাপাশি থাকলেও। তাদের মাঝে কোন ঘনিষ্ঠতা বা হৃদ্যতা নেই। বিভিন্ন পেশার মানুষ সেখানে বসবাস করে। তাই বলা যায়, মনির দেখা সমাজ ব্যবস্থা উপরে আলোচিত শহুরে সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সমাজব্যবস্থার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর