শেয়ারFacebookWhatsApp

সম্পত্তির মালিকানা তথা আয়ভেদে উদ্দীপকে উল্লিখিত অধ্যাপক মনোয়ারা বেগমের সামাজিক শ্রেণি ব্যাখ্যা কর।

উত্তর: সম্পত্তির মালিকানা তথা আয়ভেদে উদ্দীপকে উল্লিখিত অধ্যাপক মনোয়ারা বেগম শহুরে সমাজের উচ্চ মধ্যবিত্ত সামাজিক শ্রেণির অন্তর্গত।সম্পত্তির পরিমাণ তথা আয়ভেদে বাংলাদেশের শহরসমূহে পাঁচটি শ্রেণি লক্ষ করা যায়। যথা- ১. উচ্চবিত্ত, ২. উচ্চ মধ্যবিত্ত, ৩. মধ্যবিত্ত, ৪. নিম্ন মধ্যবিত্ত, ৫. নিম্নবিত্ত। এর মধ্যে উচ্চ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত হলো অধিক উপার্জনকারী পেশাজীবীগণ। যেমন- সরকারি আমলা, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রকৌশলী, উকিল, বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি, আমলা, স্থাপত্য ফার্মের মালিক, মাঝারি পুঁজির পেশাদার ব্যবসায়ী ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, অধ্যাপক মনোয়ারা বেগম একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার বাসায় একজন গৃহকর্মীও কাজ করে। পূর্বোক্ত আলোচনায় দেখা যায়, বিশেষজ্ঞ চিকিৎসক শহুরে সমাজের উচ্চ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্গত। তাই বলা যায়, আয়ভেদে উদ্দীপকের মনোয়ারা বেগম শহুরে সমাজের উচ্চ মধ্যবিত্ত সামাজিক শ্রেণির সদস্য।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সম্পত্তির মালিকানা তথা আয়ভেদে উদ্দীপকে উল্লিখিত অধ্যাপক মনোয়ারা বেগ…

উদ্দীপক

বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মনোয়ারা বেগমের গৃহকর্মী রাবেয়া আক্তারের খুব ইচ্ছা একদিন তার মেয়েও ম্যাম সাহেবের মতো বড় ডাক্তার হবে। তাই তিনি নিজের সকল প্রয়োজন সাধ-আহ্লাদ বিসর্জন দিয়ে হলেও একমাত্র কন্যাকে লেখাপড়া শেখাচ্ছেন।

ঢাকা কলেজ · 2025

উত্তর

গ্রাম হলো একটি ছোট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি এবং যাদের মূল পেশা হলো কৃষি।

উত্তর

শহুরে সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি বেশি বৈচিত্র্যময়। শহর মানেই অফিস-আদালত, শিল্পপ্রতিষ্ঠান, সমাবেশস্থল, জীবনব্যবস্থা, চিন্তাচেতনা সবদিক দিয়েই শহুরে সমাজ আধুনিকতার আশীর্বাদপুষ্ট। শহুরে সমাজে প্রযুক্তির যথেষ্ট ব্যবহার লক্ষ করা যায়। এছাড়া শহুরে সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। এসব কারণে বলা হয়ে থাকে, শহুরের সমাজ বেশি বৈচিত্রময়।

উত্তর

সম্পত্তির মালিকানা তথা আয়ভেদে উদ্দীপকে উল্লিখিত অধ্যাপক মনোয়ারা বেগম শহুরে সমাজের উচ্চ মধ্যবিত্ত সামাজিক শ্রেণির অন্তর্গত।সম্পত্তির পরিমাণ তথা আয়ভেদে বাংলাদেশের শহরসমূহে পাঁচটি শ্রেণি লক্ষ করা যায়। যথা- ১. উচ্চবিত্ত, ২. উচ্চ মধ্যবিত্ত, ৩. মধ্যবিত্ত, ৪. নিম্ন মধ্যবিত্ত, ৫. নিম্নবিত্ত। এর মধ্যে উচ্চ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত হলো অধিক উপার্জনকারী পেশাজীবীগণ। যেমন- সরকারি আমলা, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রকৌশলী, উকিল, বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি, আমলা, স্থাপত্য ফার্মের মালিক, মাঝারি পুঁজির পেশাদার ব্যবসায়ী ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, অধ্যাপক মনোয়ারা বেগম একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার বাসায় একজন গৃহকর্মীও কাজ করে। পূর্বোক্ত আলোচনায় দেখা যায়, বিশেষজ্ঞ চিকিৎসক শহুরে সমাজের উচ্চ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্গত। তাই বলা যায়, আয়ভেদে উদ্দীপকের মনোয়ারা বেগম শহুরে সমাজের উচ্চ মধ্যবিত্ত সামাজিক শ্রেণির সদস্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাবেয়া বেগমের কন্যাটি নিম্নবিত্ত শ্রেণি থেকে অধ্যাপক মনোয়ারা বেগমের উচ্চ মধ্যবিত্ত শ্রেণিতে ওঠার প্রক্রিয়গুলো নিম্নরূপ- নিম্নবিত্ত শ্রেণির উচ্চবিত্ত বা উচ্চমধ্যবিত্ত শ্রেণিতে উত্তরণের জন্য শিক্ষা, কঠোর পরিশ্রম ও ধৈর্য প্রয়োজন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা। কারণ শিক্ষা সমাজের মানুষের মর্যাদা বৃদ্ধি করে। শিক্ষার তারতম্যের কারণেই শহরে নানা পেশাদার তথা চাকরিজীবী শ্রেণির উদ্ভব ঘটে। দ্রুত আয় বৃদ্ধির জন্য ইঞ্জিনিয়ারিং, ডাক্তার কিংবা আইন পেশা সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করে ভালো চাকরি করে সহজেই নিম্নবিত্ত থেকে অবস্থান পরিবর্তন করে উচ্চবিত্ত বা উচ্চমধ্যবিত্ত শ্রেণিতে আরোহণ করা সম্ভব। উদ্দীপকে গৃহকর্মী রাবেয়া আক্তারের স্বপ্ন তার মেয়েও পড়াশোনা করে একজন বড় ডাক্তার হবে। আর এর মাধ্যমেই তার সামাজিক অবস্থান পরিবর্তন হতে পারে। পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতার ধৈর্য ও ইতিবাচক মানসিকতা লালন করে হতাশ না হয়ে নিজের লক্ষ্যে কঠোর পরিশ্রম করলে যে কেউ তার সামাজিক অবস্থান পরিবর্তন করতে পারবে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, গৃহকর্মী রাবেয়া আক্তারের কন্যা শিক্ষা, ইতিবাচক মানসিকতা লালন করা এবং সে অনুযায়ী কঠোর পরিশ্রম করলে উচ্চ মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত শ্রেণিতে অধিষ্ঠিত হতে পারবে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সম্পত্তির মালিকানা তথা আয়ভেদে উদ্দীপকে উল্লিখিত অধ্যাপক মনোয়ারা বেগ… | Prosthuti