উদ্দীপকে উল্লিখিত রাবেয়া আক্তারের কন্যাটি অধ্যাপক মনোয়ারা বেগমের শ্রেণিতে ওঠার উপায়গুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাবেয়া বেগমের কন্যাটি নিম্নবিত্ত শ্রেণি থেকে অধ্যাপক মনোয়ারা বেগমের উচ্চ মধ্যবিত্ত শ্রেণিতে ওঠার প্রক্রিয়গুলো নিম্নরূপ- নিম্নবিত্ত শ্রেণির উচ্চবিত্ত বা উচ্চমধ্যবিত্ত শ্রেণিতে উত্তরণের জন্য শিক্ষা, কঠোর পরিশ্রম ও ধৈর্য প্রয়োজন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা। কারণ শিক্ষা সমাজের মানুষের মর্যাদা বৃদ্ধি করে। শিক্ষার তারতম্যের কারণেই শহরে নানা পেশাদার তথা চাকরিজীবী শ্রেণির উদ্ভব ঘটে। দ্রুত আয় বৃদ্ধির জন্য ইঞ্জিনিয়ারিং, ডাক্তার কিংবা আইন পেশা সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করে ভালো চাকরি করে সহজেই নিম্নবিত্ত থেকে অবস্থান পরিবর্তন করে উচ্চবিত্ত বা উচ্চমধ্যবিত্ত শ্রেণিতে আরোহণ করা সম্ভব। উদ্দীপকে গৃহকর্মী রাবেয়া আক্তারের স্বপ্ন তার মেয়েও পড়াশোনা করে একজন বড় ডাক্তার হবে। আর এর মাধ্যমেই তার সামাজিক অবস্থান পরিবর্তন হতে পারে। পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতার ধৈর্য ও ইতিবাচক মানসিকতা লালন করে হতাশ না হয়ে নিজের লক্ষ্যে কঠোর পরিশ্রম করলে যে কেউ তার সামাজিক অবস্থান পরিবর্তন করতে পারবে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, গৃহকর্মী রাবেয়া আক্তারের কন্যা শিক্ষা, ইতিবাচক মানসিকতা লালন করা এবং সে অনুযায়ী কঠোর পরিশ্রম করলে উচ্চ মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত শ্রেণিতে অধিষ্ঠিত হতে পারবে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাবেয়া আক্তারের কন্যাটি অধ্যাপক মনোয়ারা বেগমের শ্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর