উদ্দীপকে সফিক সাহেবের সামাজিক অবস্থান ক্ষমতা কাঠামোর কোন উপাদানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সফিক সাহেবের সামাজিক অবস্থান গ্রামীণ ক্ষমতা কাঠামোর ভূমি মালিকানা উপাদানকে নির্দেশ করে। গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের মূলভিত্তি হলো ভূমি মালিকানা। এর ভিত্তিতে গ্রামীণ সমাজে ধনী কৃষক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক প্রভৃতি শ্রেণি বিদ্যমান। যেসব কৃষকের ২৫ বিঘার উপরে জমির মালিকানা আছে তারা ধনী কৃষকের অন্তর্ভুক্ত। বর্গাচাষি সাধারণত ধনী কৃষকের কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষ করে। প্রান্তিক কৃষকরা নিজ জমিতে চাষাবাদ করে কোনো রকমে নিজের ভরণপোষণ চালায় আর ভূমিহীন কৃষকরা অন্যের জমিতে মজুরির বিনিময়ে শ্রম দেয়। সাধারণত গ্রামীণ সমাজে ভূমি মালিকরাই স্থানীয় মাতবর হয়ে থাকেন এবং তারাই গ্রামের বিচার-সালিশ করে থাকেন। সবাই তাদের সমীহ করে চলে। উদ্দীপকে দেখা যায়, সফিক সাহেব একজন ধনী কৃষক। তার অনেক সম্পত্তি রয়েছে। গ্রামের লোকেরা তার জমি বর্গা চাষ করে। এছাড়া তিনি গ্রামের বিচার-সালিশে নেতৃত্ব দিয়ে থাকেন। এসব বৈশিষ্ট্য গ্রামীণ ক্ষমতা কাঠামোর ভূমি মালিকানা উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সফিক সাহেবের সামাজিক অবস্থান গ্রামীণ ক্ষমতা কাঠামোর ভূমি মালিকানা উপাদানকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সফিক সাহেবের সামাজিক অবস্থান ক্ষমতা কাঠামোর কোন উপাদানকে ন…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর