শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মবিন যে সমাজের প্রতিনিধিত্ব করেন তার শ্রেণি কাঠামো তার বাবার সমাজ থেকে ভিন্নতর – ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মবিনের প্রতিনিধিত্বকারী সমাজ তথা শহুরে সমাজের শ্রেণি কাঠামো তার বাবার সমাজ থেকে ভিন্নতর। গ্রামীণ সমাজে সামাজিক মর্যাদার অন্যতম ভিত্তি হলো ভূমি মালিকানা। অর্থাৎ ভূমি মালিকানা একজন ব্যক্তির সামাজিক মর্যাদা নির্ধারণ করতে পারে। এ কারণেই দেখা যায় গ্রামীণ সমাজের নেতৃত্বে থাকে সাধারণত ধনী কৃষকরা। এছাড়া স্থানীয় মাতবর, মোড়ল, নেতৃস্থানীয় ব্যক্তিরাও গ্রামীণ সামজে নেতৃত্ব দিয়ে থাকে। যেমনটি উদ্দীপকে সফিক সাহেবের সামাজিক অবস্থান নির্ধারণে উপরে বর্ণিত উপাদানগুলো ভূমিকা রাখে। অর্থাৎ ধনী কৃষক হওয়ায় শফিক সাহেব উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করেন। অন্যদিকে শহুরে সামাজে সামাজিক মর্যাদা নির্ধারণের অন্যতম উপাদান হলো পেশা। শহুরে সমাজে উচ্চ পেশায় নিয়োজিত ব্যক্তিকে বেশি মর্যাদা দেওয়া হয়। শহুরে সমাজে উচ্চমর্যাদা অর্জনকারী পেশাসমূহ হলো ডাক্তার, প্রকৌশলী, আমলা, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রভৃতি। উদ্দীপকের মবিন একজন নামকরা ডাক্তার। শহরে তিনি একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। মবিন তার পেশার কারণেই শহুরে সমাজের সামাজিক শ্রেণি কাঠামোয় তিনি উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করেন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শফিক সাহেব এবং তার ছেলে মবিন দুজনই যার যার সমাজে উচ্চস্তরে অবস্থান করলেও উভয়ের সামাজিক শ্রেণি কাঠামোর উপাদান ভিন্ন।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে মবিন যে সমাজের প্রতিনিধিত্ব করেন তার শ্রেণি কাঠামো তার বাব…

উদ্দীপক

সফিক সাহেব একজন ধনাঢ্য কৃষক। গ্রামে তার অনেক জায়গা সম্পত্তি রয়েছে। গ্রামের বেশির ভাগ লোক তার জমি বর্গাচাষ করে। গ্রামের লোকজন তাকে সমীহ করে চলে। গ্রামের বিচার-সালিশ ও সামাজিক কর্মকাণ্ডে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন। তার ছেলে মেয়েদের তিনি উচ্চশিক্ষিত করেছেন। তার বড় ছেলে মবিন একজন নামকরা ডাক্তার। শহরে তিনি একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো ভূমি।

উত্তর

শহর সমাজ বেশি বৈচিত্র্যময়। কারণ শহর মানেই বিভিন্ন প্রকার অফিস, আদালত, শিল্পপ্রতিষ্ঠান, কারখানা প্রভৃতির সমাবেশস্থল। এখানে বিভিন্ন পেশার মানুষ বাস করে। এছাড়া শহর সমাজে বসবাসরত মানুষের জীবন অত্যন্ত যান্ত্রিক ও গতিশীল। প্রাকৃতিক কাঠামো, জীবনব্যবস্থা, চিন্তাচেতনা সব দিক দিয়েই শহুরে সমাজ আধুনিকতার আশীর্বাদপুষ্ট। এসব কারণেই বলা হয়, শহর সমাজ বেশি বৈচিত্র্যময়।

উত্তর

উদ্দীপকে সফিক সাহেবের সামাজিক অবস্থান গ্রামীণ ক্ষমতা কাঠামোর ভূমি মালিকানা উপাদানকে নির্দেশ করে। গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের মূলভিত্তি হলো ভূমি মালিকানা। এর ভিত্তিতে গ্রামীণ সমাজে ধনী কৃষক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক প্রভৃতি শ্রেণি বিদ্যমান। যেসব কৃষকের ২৫ বিঘার উপরে জমির মালিকানা আছে তারা ধনী কৃষকের অন্তর্ভুক্ত। বর্গাচাষি সাধারণত ধনী কৃষকের কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষ করে। প্রান্তিক কৃষকরা নিজ জমিতে চাষাবাদ করে কোনো রকমে নিজের ভরণপোষণ চালায় আর ভূমিহীন কৃষকরা অন্যের জমিতে মজুরির বিনিময়ে শ্রম দেয়। সাধারণত গ্রামীণ সমাজে ভূমি মালিকরাই স্থানীয় মাতবর হয়ে থাকেন এবং তারাই গ্রামের বিচার-সালিশ করে থাকেন। সবাই তাদের সমীহ করে চলে। উদ্দীপকে দেখা যায়, সফিক সাহেব একজন ধনী কৃষক। তার অনেক সম্পত্তি রয়েছে। গ্রামের লোকেরা তার জমি বর্গা চাষ করে। এছাড়া তিনি গ্রামের বিচার-সালিশে নেতৃত্ব দিয়ে থাকেন। এসব বৈশিষ্ট্য গ্রামীণ ক্ষমতা কাঠামোর ভূমি মালিকানা উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সফিক সাহেবের সামাজিক অবস্থান গ্রামীণ ক্ষমতা কাঠামোর ভূমি মালিকানা উপাদানকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে মবিনের প্রতিনিধিত্বকারী সমাজ তথা শহুরে সমাজের শ্রেণি কাঠামো তার বাবার সমাজ থেকে ভিন্নতর। গ্রামীণ সমাজে সামাজিক মর্যাদার অন্যতম ভিত্তি হলো ভূমি মালিকানা। অর্থাৎ ভূমি মালিকানা একজন ব্যক্তির সামাজিক মর্যাদা নির্ধারণ করতে পারে। এ কারণেই দেখা যায় গ্রামীণ সমাজের নেতৃত্বে থাকে সাধারণত ধনী কৃষকরা। এছাড়া স্থানীয় মাতবর, মোড়ল, নেতৃস্থানীয় ব্যক্তিরাও গ্রামীণ সামজে নেতৃত্ব দিয়ে থাকে। যেমনটি উদ্দীপকে সফিক সাহেবের সামাজিক অবস্থান নির্ধারণে উপরে বর্ণিত উপাদানগুলো ভূমিকা রাখে। অর্থাৎ ধনী কৃষক হওয়ায় শফিক সাহেব উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করেন। অন্যদিকে শহুরে সামাজে সামাজিক মর্যাদা নির্ধারণের অন্যতম উপাদান হলো পেশা। শহুরে সমাজে উচ্চ পেশায় নিয়োজিত ব্যক্তিকে বেশি মর্যাদা দেওয়া হয়। শহুরে সমাজে উচ্চমর্যাদা অর্জনকারী পেশাসমূহ হলো ডাক্তার, প্রকৌশলী, আমলা, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রভৃতি। উদ্দীপকের মবিন একজন নামকরা ডাক্তার। শহরে তিনি একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। মবিন তার পেশার কারণেই শহুরে সমাজের সামাজিক শ্রেণি কাঠামোয় তিনি উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করেন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শফিক সাহেব এবং তার ছেলে মবিন দুজনই যার যার সমাজে উচ্চস্তরে অবস্থান করলেও উভয়ের সামাজিক শ্রেণি কাঠামোর উপাদান ভিন্ন।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।