উদ্দীপকে কোন সামজের পরিচয় ফুটে উঠেছে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শহুরে সমাজের পরিচয় ফুটে উঠেছে। শহর বলতে এমন একটি এলাকাকে বোঝায় যেখানে উল্লেখযোগ্য জনগোষ্ঠী মোটামুটি স্থায়ীভাবে বসবাস করে এবং কৃষিকাজ ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। শহরের মানুষ গোত্র মুক্ত, জীবনযাপন এবং যোগ্যতার প্রেক্ষিতে সামাজিক পদমর্যাদা অর্জন করে। শহর সসাজ খুব বেশি পরিবর্তনশীল, বিকাশমুখী। এছাড়া শহুরে সমাজের মানুষের মধ্যে তেমন সখ্যতা নেই বললেই চলে। উদ্দীপকে দেখা যায়, লিমন যে এলাকায় বাস করে সেটি পরিবর্তনশীল বিকাশমুখী এবং গতিময় জীবনের মূর্ত প্রতীক। এখানে পাশাপাশি বসবাসরত মানুষের মধ্যে তেমন পরিচয় নেই, নেই কোন অন্তরঙ্গতা। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত শহুরে সমাজের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকটিতে শহুরে সমাজের পরিচয় ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সামজের পরিচয় ফুটে উঠেছে। ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর