উদ্দীপকের সমাজটির বিপরীত আরেকটি সমাজের আন্তঃসম্পর্কের গভীরতার বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সমাজটির বিপরীত আরেকটি সমাজ তথা গ্রামীণ সমাজের আন্তঃসম্পর্কের গভীরতার বৈশিষ্ট্য অত্যন্ত জোরালো। বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। বাংলাদেশের গ্রামীণ সমাজ বিশেষ কতকগুলো বৈশিষ্ট্যমণ্ডিত। গ্রামীণ সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কৃষিনির্ভর অর্থনীতি। কৃষিকে কেন্দ্র করেই গ্রামীণ সমাজের অর্থনৈতিক কর্মকান্ড সম্পাদিত হয়। কৃষিভিত্তিক জীবনব্যবস্থার কারণে বাংলাদেশের গ্রামীণ সমাজে বসবাসরত পরিবারের সকল সদস্য মিলেমিশে কৃষিকাজে অংশ নেয়। তাই কাজের খাতিরে গ্রামীণ সমাজে এখনও যৌথ পরিবার বেশি দেখা যায়। বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক মর্যাদা আরোপিত। বংশগতভাবে সামাজিক মর্যাদা নির্ধারিত হওয়ায় এখানে সামাজিক মর্যাদা সাধারণত স্থায়ী হয়। যোগ্যতা না থাকলেও শুধু পারিবারিক প্রভাবেই অনেক সময় সামাজিক মর্যাদা নির্ধারিত হয়। বাংলাদেশের গ্রামীণ সমাজে লোকাচার ও লোকরীতি অত্যন্ত শক্তিশালী সামাজিক নিয়ন্ত্রক। তারা ধর্মীয় অনুশাসন, সামাজিক প্রথা, রীতিনীতি ও আদর্শ দ্বারা নিজেদের পরিচালনা করে। এছাড়া গ্রামীণ সমাজে বসবাসরত মানুষদের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া অত্যন্ত জোরালো। পরিবারের পাশাপাশি গোটা সমাজের মধ্যেই আন্তঃসম্পর্ক বিদ্যমান। গ্রামীণ সমাজে বসবাসরত মানুষদের মধ্যে সহানুভূতি ও সহযোগিতা এক অকৃত্রিম বন্ধন। সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গ্রামীণ সমাজের আন্তঃসম্পর্কের গভীরতা অত্যন্ত প্রবল এবং জোরালো।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সমাজটির বিপরীত আরেকটি সমাজের আন্তঃসম্পর্কের গভীরতার বৈশিষ…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর