ছক-১ : এ গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের কোন উপাদানটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছক-১ গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের ভূমি মালিকানা উপাদানটিকে নির্দেশ করে। বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের প্রধান সম্পদ হলো ভূমি। যেকোনো গ্রামে সামাজিক স্তরবিন্যাসের ভূমি অত্যন্ত ভূমিকা পালন করে। কেননা কৃষিভিত্তিক গ্রাম সমাজে ভূমিই প্রধান আর্থিক সম্পদ হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে উল্লিখিত ছক-১ এ যে ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে তা ভূমির ভিত্তিইে নির্ণীত হয়। ভূমি মালিকানার ভিত্তিতেই উক্ত শ্রেণিবিভাজন করা হয়ে থাকে। বাংলাদেশের গ্রাম সমাজে ভূমির মালিক হলো উচ্চশ্রেণির অন্তর্গত এবং ক্ষমতার তারাই গ্রামের সর্বোচ্চ ভূমির মালিক এবং ধনী কৃষকের অন্তর্ভুক্ত। তাদের মধ্যে আবার অনেকে বর্গাদারও, যারা ভাগ চাষিকে দিয়ে জমি চাষ করিয়ে থাকেন। জমি থেকে তাদের আয় তাদের জন্য যথেষ্ট। তারা আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল হয়। প্রান্তিক কৃষকদের ভূমির পরিমাণ ততটা বেশি নয়। তাদের ভূমি থেকে প্রাপ্ত আয় দিয়ে তাদের ভরণপোষণ কোনোমতে চলে, উদ্বৃত্ত প্রায় থাকে না বললেই চলে। তারা নিজেদের জমিতে পরিশ্রম করে। প্রান্তিক ভূমির মালিকানা সাধারণত বর্গাদার হয় না। বাংলাদেশের গ্রামসমাজে বর্গাদার চাষি বা কৃষকরা মধ্য শ্রেণির পর্যায়ভুক্ত। তারা ভূ-মালিকদের ভূমি বর্গচাষি হিসেবে কাজ করে। তাদের মধ্যে খুব অল্পসংখ্যক মানুষই স্বল্প পরিমাণ ভূমির মালিক হয়। তরা অন্যের ভূমি চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। এ তিনটি শ্রেণি ছাড়াও আরেকটি শ্রেণি রয়েছে যাদের ভূমিহীন চাষি বা কৃষক বলা হয়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ছক-১ এ গ্রামীণ সমাজের স্তরবিন্যাসে ভূমি মালিকানা উপাদানটিকেই নির্দেশ করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছক-১ : এ গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের কোন উপাদানটিকে নির্দেশ করে? ব…
নোয়াখালী সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর