ছক-২: এর আলোকে বাংলাদেশের নগর সমাজের ক্ষমতার গতিপ্রকৃতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছক-২ এর আলোকে বাংলাদেশের নগর সমাজের ক্ষমতার ভিত্তিতে স্তরবিন্যাসকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের শহর সমাজের স্তরবিন্যাসের গ্রামের স্তরবিন্যাসের চেয়ে । অনেক আলাদা। শহরে বসবাসকারী সম্প্রদায়ের উদার দৃষ্টিভঙ্গিই বাংলাদেশের শহরে সমাজের স্তরবিন্যাসের প্রকৃতিকে গড়ে তুলেছে। বাংলাদেশের শহরের সামাজিক স্তরবিন্যাস সম্পত্তির মালিকানা বা আয়, ক্ষমতা, শিক্ষা ইত্যাদির ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। উদ্দীপকের ছক-২ এ ক্ষমতার ভিত্তিতে নগর সমাজের স্তরবিন্যাসকে দেখানো হয়েছে। নগর, সমাজের স্তরবিন্যাসে ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড। বাংলাদেশের শহর সমাজে ক্ষমতা তিনটি ক্ষেত্রে বণ্টিত হতে দেখা যায়। এগুলো হলো- ১. শাসক এলিট, ২. অশাসক এলিট ও ৩. চাপসৃষ্টিকারী গোষ্ঠী। শাসক এলিট তারাই যারা শাসনক্ষমতায় আসীন থাকে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষতার সাথে রাজনৈতিক ক্ষমতা ব্যবহারে শাসক এলিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন- প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য। প্রশাসক এলিট বলতে বোঝায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে যারা সরকারের সমালোচনা করে এবং আগামীতে ক্ষমতায় আসার অপেক্ষায় থাকে। যেমন- যেকোনো দেশের বিরোধী দল। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এরা দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করে নিজস্ব মতামত ব্যক্ত করে থাকে। এ শ্রেণির জনগোষ্ঠী নেতৃত্বের গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, ছক-২ এ শ্রেণিবিভাজন তুলে ধরা হয়েছে তা বাংলাদেশের নগর সমাজের ক্ষমতার ভিত্তিতে স্তরবিন্যাসকেই নির্দেশ করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছক-২: এর আলোকে বাংলাদেশের নগর সমাজের ক্ষমতার গতিপ্রকৃতি বিশ্লেষণ কর।
নোয়াখালী সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর