জমিদার হোসেন চৌধুরীর ক্ষমতার উপাদান বা উৎসগুলো বর্ণনা কর।
উত্তর: আকতার হোসেন চৌধুরীর ক্ষমতার উপাদান বা উৎসগুলো হলো ভূমি মালিকানা এবং বংশ মর্যাদা।। গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদন হলো ভূমি। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে চারটি শ্রেণি দেখা যায়। যথা-১, ধনী কৃষক; ২. প্রান্তিক কৃষক; ৩. বর্গাচাষি; ৪. ভূমিহীন চাষি বা কৃষক। সমাজের সবচেয়ে সম্মানীয় উঁচু মর্যাদার অধিকারী হলেন ধনী কৃষকরা। প্রান্তিক চাষিরা নিজ জমিতে চাষাবাদ করে দিনযাপন করে। বর্গাচাষিরা অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে। আর ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিকরা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। ভূমির মালিকানা গ্রামীণ সমাজে একজন ব্যক্তির ক্ষমতার নির্দেশক। কেননা মানুষ তাকে তার প্রতিপত্তির বদৌলতে সম্মান প্রদর্শনে বাধ্য থাকে এবং তিনি হয়ে ওঠেন ক্ষমতাবান। এছাড়া গ্রামীণ ক্ষমতা কাঠামোর গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান হলো বংশ মর্যাদা। উচ্চ বংশীয় লোকেরা সেখানে প্রভাব খাটান এবং উচ্চ মর্যাদা লাভ করেন। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপক দ্বারা গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর ভূমি মালিকানা এবং বংশ মর্যাদা উপাদান দুটি ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
জমিদার হোসেন চৌধুরীর ক্ষমতার উপাদান বা উৎসগুলো বর্ণনা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর